+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   মারনফাঁদ সার্ভিস রোড, মাছের চারা ছেড়ে প্রতিবাদ তৃণমূলের

Ad Image
Ad Image

মারনফাঁদ সার্ভিস রোড, মাছের চারা ছেড়ে প্রতিবাদ তৃণমূলের

admin October 1, 2024

আমার কথা, অন্ডাল, ১ অক্টোবরঃ

বেহাল সার্ভিস রোড দ্রুত সংস্কার করতে হবে, এই দাবিতে রোডের মাঝে মাছের চারা ছেড়ে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বিক্ষোভ অবরোধ হয় অন্ডাল মোড় সংলগ্ন গুরুদুয়ারা মোড়ে।

খানাখন্দে ভরা সার্ভিস রোড, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। সংস্কারের দাবিতে মঙ্গলবার অন্ডাল মোড় সংলগ্ন গুরুদুয়ারা মোড়ে মাছের চারা ছেড়ে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। সার্ভিস রোডে ১১:৪৫ টা থেকে প্রায় সাড়ে ১২ টা পর্যন্ত চলে অবরোধ। বিক্ষোভে কর্মী সমর্থকদের সাথে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তথা অন্ডাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুধীন পান্ডে, প্রাক্তন প্রধান রাজু রায় সহ অন্যরা। খানাখন্দ সার্ভিস রোডের ওপর মাছের চারা ছেড়ে সংস্কারের দাবি জানান তারা। সুধীন পান্ডে রাজু রায়-রা বলেন দীর্ঘদিন ধরে সার্ভিস রোড বেহাল অবস্থায় রয়েছে । প্রায়ই ঘটছে দুর্ঘটনা । বারংবার জাতীয় সড়ক কর্তৃপক্ষকে সংস্কারের আর্জি জানিও কাজ হয়নি। দুর্গা পুজোর আগেই সার্ভিস রোড সংস্কার করতে হবে বলে দাবি জানান তারা। প্রায় ৪৫ মিনিট অবরোধের ফলে সার্ভিস রোডে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের মধ্যস্থতায় অবরোধ উঠে যায়।

Post Views: 1,011
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN