+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অবশেষে উদ্ধার হল নিখোঁজ ডিএসপি আধিকারিকের নিথর দেহ

Ad Image
Ad Image

অবশেষে উদ্ধার হল নিখোঁজ ডিএসপি আধিকারিকের নিথর দেহ

admin October 27, 2024

(BREAKING NEWS)

আমার কথা, দুর্গাপুর, ২৭ অক্টোবর:

(এখান থেকে উদ্ধার হয় আধিকারিকের মৃতদেহ)

অবশেষে সন্ধান মিলল নিখোঁজ আধিকারিকের। উদ্ধার হলো সমিত ভট্টাচার্য্য নামে ডিএসপির ওই নিখোঁজ আধিকারিকের নিথর দেহ। শনিবার নাইট শিফট চলাকালীন জংসন২৫ ( J25) বাংকারের লিফট এর নিচ থেকে আনুমানিক ২.৫০ মিনিটে তাঁর দেহ উদ্ধার হয় বলে কারখানা সুত্রে জানা গিয়েছে । রুটিন পরিদর্শনে গিয়ে অন্য এক আধিকারিকের চোখে পড়ে দেহটি। পুলিশে খবর দেওয়া হলে ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। কিভাবে এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটল তা নিয়ে সি আই এস সেফ ও পুলিশ নিজের মতো করে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। দেহটি লিফটের নিচে কি করে গেলো তা নিয়েও রয়েছে রহস্য। এদিকে, পুলিশ দেহ নিয়ে যাওয়ার সময় দুর্গাপুর ইস্পাত কারখানার ডি আই সি ( ডিরেক্টর ইন চার্জ) বি পি সিং সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: সমিত ভট্টাচার্য নামে ওই আধিকারিক কারখানার র’ মেটেরিয়াল হ্যান্ডেলিং প্ল্যান্ট(RMHP) বিভাগে জেনারেল ম্যানেজার(অপারেশন) পদে কর্মরত ছিলেন। এদিন সকালে তিনি অন্যান্য দিনের মতোই কারখানায় কাজে যোগ দেন। কিন্তু সকাল আনুমানিক ১১টা থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিকে সমিতবাবুর গাড়ি থেকে শুরু করে ব্যাগপত্র, খাবার দাবার সবই কারখানায় রয়ে গেছে। সমিতবাবুর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন তাঁর সহকর্মীরা। কিন্তু তাঁর মোবাইল ফোনটি ক্রমাগত বেজে গেলেও সেটি কেউ ধরছেন না। ঘটনার খবর চাউড় হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শ্রমিক মহলে। পুলিশকে খবর দেওয়া হয়। ওয়ারিয়া ফাঁড়িতে মিসিং ডায়েরি করা হয়েছে। পুলিশ কুকুর এনে সমিতবাবুর জিনিসপত্র শুঁকিয়ে ওনার তল্লাশিও চালানো হয়েছিল। সমিত ভট্টাচার্য সিটিসেন্টারের সেইল কো-অপারেটিভের বাঘাযতীন পথের বাসিন্দা। পরিবারে স্ত্রী ও এক ছেলে রয়েছে। এই ঘটনায় সমিতবাবুর পরিবার সহ কারখানার শ্রমিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।

Post Views: 7,556
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN