+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ছট উপলক্ষ্যে তৃণমূলের ডালা বিতরণ, প্রশাসনের ঘাট পরিদর্শন

Ad Image
Ad Image

ছট উপলক্ষ্যে তৃণমূলের ডালা বিতরণ, প্রশাসনের ঘাট পরিদর্শন

admin November 6, 2024

আমার কথা, পান্ডবেশ্বর, ৬ নভেম্বর:

রাত পেরোলে ছট উৎসব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ছট ব্রতীদের পাশাপাশি শেষ মুহূর্তের প্রস্তুতির কাজের তদারকিতে ব্যস্ত রয়েছে প্রশাসনও । বুধবার পাণ্ডবেশ্বর ব্লকের কেন্দ্রা পঞ্চায়েতের রামনগরের পঞ্চপান্ডব মন্দির সংলগ্ন অজয় নদীর বেশ কয়েকটি ঘাট পরিদর্শন করলেন পাণ্ডবেশ্বর থানার আধিকারিক রাহুল মন্ডল ও বিডিও বৃষ্টি হাজরা সহ অন্যান্য আধিকারিকেরা । থানার ওসি রাহুল মন্ডল বলেন এলাকার প্রতিটি ঘাট পরিদর্শন করা হচ্ছে । যে সকল নদী ঘাট গুলি বিপদপ্রবণ সেগুলোতে বিপদ এড়াতে বিশেষ নজর দেওয়া হচ্ছে । পর্যাপ্ত লাইটের পাশাপাশি এইসব ঘাট গুলিতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে সেই সাথে থাকবে প্রশিক্ষিত ডুবুরিরা বলে জানান তিনি । অন্যদিকে এদিন কেন্দ্রা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুজোর সামগ্রিক সহ ডালা বিতরণ করা হয় । উপস্থিত ছিলেন দলের অঞ্চল সভাপতি যমুনা ধীবর, ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায় সহ অন্যরা । যমুনা বাবু জানান কেন্দ্রা পঞ্চায়েত এলাকায় ২৪টি ঘাটে ছট হয় । এদিন এলাকার ১২ শো ব্রতীকে পুজোর সামগ্রিক সহ ডালি বিতরণ করা হয় বলে জানান তিনি । কিরিটি বাবু বলেন ব্লকে ৯২ টি ঘাট রয়েছে যেগুলিতে ছট হয় । ঘাট গুলি সংস্কারের জন্য দশ হাজার টাকা করে বিধায়ক নরেন চক্রবর্তী নিজের উদ্যোগে দিয়েছেন । সেই সাথে দলের পক্ষ থেকে ব্লকের ৭২০০ জনকে পুজোর ডালি উপহার দেওয়া হয়েছে ।

Post Views: 210
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN