+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ছেলেকে খাবার দিতে যাওয়ার সময় দুর্গাপুরে বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

Ad Image
Ad Image

ছেলেকে খাবার দিতে যাওয়ার সময় দুর্গাপুরে বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

admin November 6, 2024

আমার কথা, দুর্গাপুর, ৬ নভেম্বরঃ

ছেলের জন্য খাবার নিয়ে যাওয়ার সময় বাসের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে ভিড়িঙ্গী সংলগ্ন ১৯নং জাতীয় সড়কের উপর। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

ভিড়িঙ্গী গ্রামের বাসিন্দা অমলাবালা গোপ(৭০) নামে এক বৃদ্ধা বুধবার বিকেলে ভিরিঙ্গী এলাকাতেই খাবার নিয়ে ছেলের সাথে দেখা করতে বাড়ি থেকে রওনা দেন। ওই এলাকাতেই রয়েছে অমলাবালা দেবীর ছেলের দোকান। ছেলে সেই সময় দোকানেই ছিলেন। তিনি যখন জাতীয় সড়ক পায়ে হেঁটে পেরোচ্ছিলেন সেই সময় আচমকাই বরাকর থেকে আসা একটি যাত্রীবাহী এসে ওই বৃদ্ধাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অমলাবালা দেবীর। খবর পেয়ে সাথে সাথে পুলিশ এসে ঘাতক বাসটিকে আটক করে, সাথে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার জেরে বেশ কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের একদিকের লেন। পরে ঘাতক বাসটিকে সরিয়ে নিয়ে গেলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।

Post Views: 5,031
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN