+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   কারখানায় ঝলসে যাওয়া শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক

Ad Image
Ad Image

কারখানায় ঝলসে যাওয়া শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক

admin December 12, 2024

আমার কথা, দুর্গাপুর, ১২ ডিসেম্বরঃ

কারখানায় ঝলসে যাওয়া শ্রমিক ও তাঁর পরিবারের পাশে দাঁড়ালেন জেলা তৃণমুল কংগ্রেসের সভাপতি। বাড়িয়ে দিলেন সহায়তার হাত। করলেন সুচিকিৎসার বন্দোবস্ত। জেলা সভাপতির এই পদক্ষেপে আপ্লুত ও কৃতজ্ঞতা জানালেন শ্রমিকের পরিবার।

দুর্গাপুরের আরআইপি প্লটে একটি ন্যাপথলিন কারখানায় ভাটি বিস্ফোরনের জেরে আগুনে ঝলসে যান ওই কারখানারই শ্রমিক অমর দাস। প্রতাপপুরে পরিবার নিয়ে বসবাস করেন তিনি। কারখানায় অগ্নিদগ্ধ হওয়ার পর তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সেখানে থেকে তারপর স্থানান্তর করা হয় বিধাননগরে একটি সুপারস্পেশালিটি বেসরকারী হাসপাতালে। এদিকে কলকাতা থেকে দুর্গাপুরে ফিরছিলেন পান্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। সাথে ছিলেন তৃণমুল নেতা পঙ্কজ রায় সরকার। অমরবাবুর পুড়ে যাওয়ার খবরটি বিধায়কের কানে পৌঁছোতেই তিনি তাড়াতাড়ি পৌঁছোন ওই কারখানাতিতে। যদিও সেই মুহূর্তে কারখানা কর্তৃপক্ষ সেখানে অনুপস্থিত ছিলেন। বিধায়ক এরপর সেখান থেকে সোজা চলে যান হাসপাতালে। সেখানে তিনি অমরবাবুর পরিবারের সাথে দেখা করেন। দেখা করেন চিকিৎসকের সাথেও। পুলিশের সাথেও কথা বলনে। আর্থিক সাহায্য করেন অমরবাবুর পরিবারকে। সাথে অমরবাবু যাতে চিকিৎসার সব রকমের সহায়তা পান সে ব্যাপারেও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেন। দুর্ঘটনার কিছু সময়ের মধ্যেই বিধায়কের এভাবে পাশে দাঁড়ানোয় আস্বস্ত হন অমরবাবুর পরিবার।

Post Views: 435
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN