জাতীয় সড়ক অবরোধে পড়ুয়াদের নেতৃত্বে বিজেপি নেতা
আমার কথা, কাঁকসা, ৩ জানুয়ারীঃ
পানাগড় বাজার হিন্দি হাই স্কুলে বিদ্যালয়ে ভর্তি ফি ২৪০ টাকার সাথে অতিরিক্ত টাকা নিয়ে মোট ৮০০ টাকা করে ভর্তি ফি নেওয়ার প্রতিবাদে পানাগড়ে পুরাতন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে বসলো বিদ্যালয়ের পড়ুয়ারা, আর সেই বিক্ষোভ প্রতিবাদের নেতৃত্ব দিলেন বিজেপি নেতা রমন শর্মা। এদিন পড়ুয়াদের সাথে বিক্ষোভে বসে অভিভাবক ও বিদ্যালয়ের পুরাতন ছাত্র ছাত্রীরা। এদিন বিক্ষোভের জেরে পুরাতন জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির সামাল দেয় পুলিশ।
যদিও এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার পান্ডা জানিয়েছেন এই বিষয়ে তারা পরিচালন সমিতিকে জানিয়েছেন। অতিরিক্ত টাকা যেটা নেওয়া হচ্ছিলো সেটি বিদ্যালয়ের উন্নয়নের খাতে জমা হচ্ছিলো।যেতেতু অবিভাবিকদের ও পড়ুয়াদের আপত্তি রয়েছে তাই বর্ধিত ফি নেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গতঃ গতকালও এই একই বিষয় নিয়ে পানাগড় বাজার হিন্দি হাই স্কুলেও বিক্ষোভ দেখান ওই স্কুলেরই পুরোনো ছাত্র সহ অভিভাবকরা। বিজেপি নেতা এই স্কুলেরই প্রাক্তনী।



