+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   বেআইনি গাড়ি কান্ডের জের, ৩০০জন লোহা ব্যবসায়ীর তৃণমূলের যোগদান

Ad Image
Ad Image

বেআইনি গাড়ি কান্ডের জের, ৩০০জন লোহা ব্যবসায়ীর তৃণমূলের যোগদান

admin February 12, 2025

আমার কথা, পানাগড়, ১২ ফেব্রুয়ারীঃ

পানাগড়ে একের পর এক চোরাই গাড়ি ধরা পড়ার পর ও বেআইনিভাবে গাড়ির নাম্বার বদল ও চেচিস নাম্বার পানচিং করার ঘটনা প্রকাশ্যে আসতেই এবার পানাগড় বাজারের লোহা ব্যবসায়ীদের সংগঠন থেকে বেরিয়ে এসে ছোট গাড়ির স্ক্র্যাপ ব্যবসার সাথে যুক্তরা আলাদা ভাবে নতুন সংগঠন করার দাবি জানিয়ে তৃণমূলে যোগদান করলেন। এদিন প্রায় ৩০০ জন তৃণমূলে যোগদান করে কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতির নির্দেশ মত আলাদা সংগঠন করতে চায় ব্যবসায়ীরা।
তাদের অভিযোগ বর্তমানে পানাগড় বাজারে গাড়ীর ব্যবসার সাথে,স্ক্র্যাপ ব্যবসার সাথে ও লোহা ব্যবসার সাথে যুক্ত হয়েছে বহু মানুষ। দিনের পর দিন সংখ্যাটা বাড়তে থাকছে। তবে এতদিন বড় গাড়ি ও ছোট গাড়ির ব্যবসার সাথে যুক্তরা সকলেই এক সাথে একটি সংগঠনের সাথে যুক্ত ছিলেন যেটি ছিল অরাজনৈতিক একটি ব্যবসায়িক সংগঠন।এখন একের পর এক দুর্নীতি সামনে আসছে বড় গাড়ির ও স্ক্র্যাপ ব্যবসার।ইতিমধ্যে বেআইনি কাজের জন্য একাধিক জন ধরা পড়েছে। আটক হয়েছে এখনো পর্যন্ত ৪টি লরি। এর ফলে পানাগড় বাজারের লোহা ব্যবসার সাথে যুক্ত ছোট ব্যবসায়ী ও ছোট গাড়ির স্ক্র্যাপ ব্যবসার সাথে যুক্তদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে ও বদনাম কুড়াতে হোচ্ছে।তাই তারা সেই সংগঠন থেকে সরে এসে তৃণমূলের ছত্রছায়ায় নতুন সংগঠন করে সম্মানের সাথে ব্যবসা করতে চায়।
এই বিষয়ে তৃণমূল নেতা সন্দীপ মহল জানিয়েছেন,যেভাবে কাওয়ারী মার্কেটে একের পর এক চুরির গাড়ি ধরা পড়ছিল তাতে বদনাম হতে হচ্ছিল সকল ব্যবসায়ীকে। যারা বড় গাড়ির ব্যবসার সাথে যুক্ত তারা চুরি করে এক দিকে হয়ে যাচ্ছে। আর যে সমস্ত ছোট ব্যবসায়ীরা রয়েছে তারা ক্ষতির মুখে পড়ছে। তাই বাধ্য হয়ে তারা আলাদা হতে চাইছে।তারা সকলেই তৃণমূলে দলে এসেছেন।তাদের সমস্যার সমাধান করে তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

Post Views: 305
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN