+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   কাস্ট সার্টিফিকেট এর দাবিতে পঞ্চায়েত অফিসে ধর্নাতে বসলো প্রতিবন্ধী কিশোর

Ad Image
Ad Image

কাস্ট সার্টিফিকেট এর দাবিতে পঞ্চায়েত অফিসে ধর্নাতে বসলো প্রতিবন্ধী কিশোর

admin February 24, 2025

আমার কথা, অন্ডাল, ২৪ ফেব্রুয়ারী:

আবেদন করেও পায়নি কাস্ট সার্টিফিকেট, ফলে মিলছে না সরকারি সুযোগ সুবিধা। কাস্ট সার্টিফিকেট দেওয়ার দাবিতে পঞ্চায়েত অফিসে ধরনাতে বসলো প্রতিবন্ধী পড়ুয়া কিশোর। কাজোরা পঞ্চায়েতের ঘটনা।

খাসকাজোড়া কোলিয়ারির বাসিন্দা হেমন্ত কুমার মাহাতো (১৭)। রানীগঞ্জের টিডিবি কলেজের প্রথম বর্ষের ছাত্র। জন্ম প্রতিবন্ধী হেমন্ত পড়াশোনায় মেধাবী। বাবা চা বিক্রেতা। প্রতিকূল পরিস্থিতিতেও উচ্চশিক্ষা চালিয়ে যেতে চায় সে। কিন্তু সমস্যা হচ্ছে শারীরিক প্রতিবন্ধীর শংসাপত্র থাকলেও নেই কাস্ট সার্টিফিকেট। ফলে পাওয়া যাচ্ছে না সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা। উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য মহাকুমা শাসকের হাত থেকে হেমন্ত পেয়েছে সম্বর্ধনা। সেই সময় কাস্ট সার্টিফিকেট না থাকার কথা মহকুমা শাসককে জানাই হেমন্ত। মহকুমা শাসক তাকে কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করার পরামর্শ দেয়। কিন্তু আবেদন করার পর সিভিডাবলু আধিকারিক এর রেকমেন্ড না থাকায় তা বাতিল হয়ে যায়। বাবা ও প্রতিবেশীদের সাথে নিয়ে হুইল চেয়ারের চেপে সোমবার কাজোরা পঞ্চায়েত অফিসে ধরনাতে বসে হেমন্ত। পঞ্চায়েত প্রধান মনীষা শর্মাকে সমস্যার কথা জানায় হেমন্ত। প্রধানের আশ্বাসে ধর্না প্রত্যাহার করে এদিন বাড়ি ফিরে যায় সে।

কাজোড়া পঞ্চায়েতের প্রধান মনীষা শর্মা বলেন হেমন্ত প্রতিবন্ধী হলেও খুবই মেধাবী ছাত্র । প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনের পর কাস্ট সার্টিফিকেট বাতিল হয়ে যাওয়াটা দুঃখজনক । এ ব্যাপারে পঞ্চায়েতের করণীয় কিছু নেই কিন্তু । কিন্তু সে যাতে কাস্ট সার্টিফিকেট পাই তার জন্য জেলাশাসক মহকুমা শাসকের কাছে তিনি দরবার করবেন বলে জানান ।

Post Views: 275
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN