+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পানীয় জল না পাওয়ায় ক্ষোভ, পিএইচই এর দপ্তরে তালা ঝোলালো বাসিন্দারা

Ad Image
Ad Image

পানীয় জল না পাওয়ায় ক্ষোভ, পিএইচই এর দপ্তরে তালা ঝোলালো বাসিন্দারা

admin March 4, 2025

আমার কথা, অন্ডাল, ৪ মার্চঃ

সরকারি কলে জল না পাওয়ায় ক্ষুব্ধ বাসিন্দাদের একাংশ পিএইচই দপ্তরে ঝুলালো তালা। যার ফলে সংশ্লিষ্ট এলাকায় বিঘ্ন ঘটে জল সরবরাহে। প্রশাসনের হস্তক্ষেপে বিক্ষোভ উঠে। মঙ্গলবার লাউদোহা থানার রাঙ্গামাটি গ্রামের ঘটনা।

দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা পঞ্চায়েতের রাঙ্গামাটি গ্রামে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের (পিএইচই) কলের পাইপলাইন থাকলেও প্রায় সময় তাতে জল আসে না বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে চলছে এই সমস্যা। বছরখানেক আগে প্রশাসনের পক্ষ থেকে সমস্যার সমাধানের আশ্বাস দিলেও পরিস্থিতির বদল ঘটেনি বলে অভিযোগ বাসিন্দাদের। মঙ্গলবার সকালে ক্ষুব্ধ বাসিন্দাদের একাংশ মাধাইগঞ্জ মোড়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায়। যার ফলে সংশ্লিষ্ট এলাকায় জল সরবরাহ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই লাউদোহা থানার পুলিশ। প্রশাসনের মধ্যস্থতাই বেশ কিছুক্ষণ পর বিক্ষোভকারীরা দপ্তরের তালা খুলে দেন। বাসিন্দা শেখ ইসমাইল, সোফিয়া বিবিরা বলেন রমজান মাস চলছে এই সময় জল না পাওয়ায় সমস্যাই রয়েছেন তারা। তৃণমূলের ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক বলেন রাঙ্গামাটি গ্রামে পিএইচই এর “জল স্বপ্ন” প্রকল্পে বাড়ি বাড়ি কলের সংযোগ দেওয়ার কাজ প্রায় শেষের মুখে। অসমাপ্ত কাজ শীঘ্রই শেষ হবে বলে জানান তিনি। দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ সৌমন্ডল বলেন পিএইচই দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনা হয়েছে। আশা করি শীঘ্রই ঐ এলাকায় জল সরবরাহ স্বাভাবিক হবে । আপাতত প্রতিদিন দু,ট্যাংকার করে পানীয় জল ওই গ্রামে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

Post Views: 213
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN