দুর্গাপুর ইস্পাত কারখানায় জাতীয় নিরাপত্তা দিবস পালন
আমার কথা, দুর্গাপুর, ৪ মার্চঃ
৫৪ তম জাতীয় নিরাপত্তা দিবস পালিত হল দুর্গাপুর ইস্পাত কারখানায়। মঙ্গলবা ই, ডি (ওয়ার্কস) বিল্ডিং এ নিরাপত্তা পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ই, ডি(প্রোজেক্ট) পি, মুরুগাসন ও ই, ডি(এইচ, আর) সুস্মিতা রায়। এরপর বাংলা, হিন্দি ও ইংরাজীতে নিরাপত্তার শপথ বাক্য পাঠ করানো হয়। এই উপলক্ষে সপ্তাহ ব্যাপি ” নিরাপত্তা সপ্তাহ “পালন করা হবে বলে কারখানা সূত্রে জানা গেছে। শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থায়ী ও ঠিকা শ্রমিকদের নিয়ে নিরাপত্তা কর্মশালা, সেফটি ক্যুইজ, পোস্টার, স্লোগান প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি র পদস্থ আধিকারিকবৃন্দ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।



