+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ধসে ক্ষতিগ্রস্ত স্কুল বাড়ি, মাটি ভরাটের কাজ শুরু

Ad Image
Ad Image

ধসে ক্ষতিগ্রস্ত স্কুল বাড়ি, মাটি ভরাটের কাজ শুরু

admin March 5, 2025

আমার কথা, অন্ডাল, ৫ মার্চ:

মঙ্গলবার রাতে ধসের ফলে ক্ষতি হয় একটি বেসরকারি প্রাথমিক স্কুল বাড়ির। বুধবার সকালে মাটি ভরাট করে ধসের জায়গাটি মেরামত করা হয়। অন্ডালের খাসকাজোরা এলাকার ঘটনা।

মঙ্গলবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ অন্ডালের খাস কাজোরার আজির বাগানের কাছে ধসের জেড়ে একটি বেসরকারি প্রাথমিক স্কুলের ব্যাপক ক্ষতি হয়। স্কুলের একাংশের কাঠামো ভেঙ্গে পড়ে। অন্য অংশটির কিছুটা মাটির নিচে বসে যায়। এই ঘটনাই এলাকায় সরায় ব্যাপক আতঙ্ক। স্কুল পরিচালন সমিতির সদস্য বাসুকিনাথ শর্মা বলেন মঙ্গলবার রাত সাড়ে সাতটা নাগাদ ধসের ঘটনা ঘটে। রাতে ঘটনাটি হওয়ার ফলে বড় দুর্ঘটনা এড়ানো গেছে। দিনে স্কুল চলার সময় এটি হলে বিপদ ঘটতো। তৃণমূলের অন্ডাল ব্লক সহ-সভাপতি মলয় চক্রবর্তী বলেন ভূগর্ভে কয়লা কেটে নেওয়ার পরে ঠিকমত বালি ভরাট না করাই এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনার দায় ইসিএল কর্তৃপক্ষ এড়াতে পারে না বলে জানান মলয় বাবু। রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইপিএল এর কাজোরা এরিয়া ও সংশ্লিষ্ট কোলিয়ারির আধিকারিকেরা। জায়গাটি ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল যাতে নতুন করে কোন বিপদ না ঘটে। বুধবার সকালে জেসিপি মেশিন দিয়ে ধসের জায়গায় মাটি ভরাটের কাজ শুরু হয়। ইসিএলের এক আধিকারিক বলেন আতঙ্কের কিছু নেই, ধসের জায়গাটি সুরক্ষিত করার ব্যবস্থা হচ্ছে।

Post Views: 190
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN