আসানসোলে হস্তশিল্প মেলায় বিধ্বংসী আগুন, অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন
আমার কথা, আসানসোল, ৫ মার্চঃ
আসানসোলে হস্তশিল্প মেলায় অগ্নিকান্ডের জেরে পুড়ে গেল একাধিক স্টল। ক্ষয়খতির পরিমান কয়েক লক্ষ টাকার বলা জানা যাচ্ছে। দীর্ঘক্ষন ধরে জ্বলতে থাকায় বেশ কিছু মূল্যবান সামগ্রী আগুনের গ্রাসে চলে আসে বলে অভিযোগ।
প্রাথমিকভাবে দোকানদাররা জানিয়েছেন মেলায় থাকা খাবারের দোকান থেকে আগুন লেগে যায়। দমকলের পক্ষ থেকে যদিও আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে ।মেলার অফিসে যোগাযোগ করেও সহযোগিতা না পাওয়ার অভিযোগ মেলায় আগত দোকানদারদের। ঘটনার বেশ কিছু পরে দমকলের একটি ইঞ্জিনে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। মেলায় ছ’টির মতো দোকান ভস্মীভূত হয়ে যায়। এছাড়াও বেশ কিছু দোকানের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দোকানদাররা। ঘটনাস্থলে আসেন আসানসোল পুর নিগমের এম এমআইসি গুরুদাস চ্যাটার্জী। তিনি বলেন পুরসভার পক্ষ থেকে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখার জন্য লিখিতভাবে জানানো হয়েছিল।
ঘটনাস্থলে এসে ওসি ইন্ডাস্ট্রি দীক্ষা শেরপা বলেন আগুন নেভানোর জন্য ব্যবস্থা রাখা হয়েছিল। যদিও দোকানদারদের অভিযোগ আগুন লাগার পরে দমকল আসতে দেরি করেছে। আগুনের ক্ষয়ক্ষতি নিয়ে এখনো কিছু জানায়নি দমকল তবে অগ্নি নির্বাপন যন্ত্র থাকলেও তা কাজ করেনি বলে অভিযোগ জানিয়েছেন দোকানদাররা। এই প্রশ্নের উত্তরে দমকল কর্মীরা জানান বিষয়টি তারা খতিয়ে দেখছে।



