+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   করোনার ভীতি দূর করতে দুর্গাপুর মহকুমা শাসকের উদ্যোগে সচেতনতা বৈঠক

Ad Image
Ad Image

করোনার ভীতি দূর করতে দুর্গাপুর মহকুমা শাসকের উদ্যোগে সচেতনতা বৈঠক

admin April 14, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৪এপ্রিলঃ
রাজ্য তথা সারা দেশে করোনার আতঙ্ক মারাত্মকভাবে চেপে বসেছে সাধারন মানুষের মনে আর সেই আতঙ্কের জেরে অত্যাবশ্যকীয় পরিষেবার ক্ষেত্রে অভাব পরে যাচ্ছে স্বেচ্ছাসেবী বা জরুরী পরিষেবার সাথে যুক্ত কর্মীদের। সারা রাজ্যেই বলতে গেলে বিক্ষিপ্তভাবে এই চিত্র কম বেশী দেখা যাচ্ছে। ব্যাতিক্রম নয় শিল্পাঞ্চল দুর্গাপুরও। তবে করোনা ভাইরাস নিয়ে অনেক মানুষের ক্ষেত্রে কিছু ভুল ধারনাও বদ্ধমূল হয়ে পড়ছে। তাই করোনা ভাইরাস নিয়ে তাদের মনের থেকে ভীতি দূর করতে দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে সোমবার একটি বৈঠক করা হয়। যে বৈঠকে বিভিন্ন পরিষেবার সাথে যুক্ত কিছু মানুষজনকে ডাকা হয় আর তাদের করোনা নিয়ে প্রকৃত তথ্য জানিয়ে বলা হয় যে, যদি সঠিকভাবে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয় তাহলে এই ভাইরাসের সংক্রমন থেকে নিজেদের বাঁচিয়েও কাজ করা সম্ভব।

মহকুমা শাসক অনির্বাণ কোলে জানান যে, বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে দুর্গাপুরে আমরা লোকবলের খুব অভাব উপলব্ধি করছি। যেমন একজন অ্যাম্বুলেন্স চালককে যদি বলা হচ্ছে যে কোনো ব্যাক্তির লালারস পরীক্ষার করার জন্য নমুনা নিয়ে করোনার বিশিষ্ট হাসপাতালে যেতে হবে তাহলেই আতঙ্কিত হয়ে পড়ছেন তিনি, আর যেতেও রাজী হচ্ছেন না। কিংবা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এরকম কোনো ব্যাক্তির দেহ শ্মশানে নিয়ে দাহ করতে হবে সেক্ষেত্রেও উপযুক্ত সংখ্যক লোকজন পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে সবদিক ঠিকভাবে ব্যবস্থা করে কাজ সম্পন্ন করতে আমাদের খুবই বেগ পেতে হচ্ছে। তাই আমরা এই ধরনের পরিষেবার সাথে যুক্ত বেশ কিছু মানুষজনদের ডেকে আমার দপ্তরে তাদের বোঝাই যে সঠিক সতর্কতামূলক ব্যবস্থার মধ্যে থাকলে এক্ষেত্রে সংক্রমন এড়িয়েও পরিষেবা দেওয়া যেতে পারে। আর আমাদের এই বৈঠকের শেষে তাঁরা আমাদের সাথে থাকার ব্যাপারেও প্রতিশ্রুতি দিয়েছেন।

Post Views: 1,035
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN