আচমকাই স্কুলের ফি বৃদ্ধি, দুর্গাপুরে ইংরেজি মাধ্যম স্কুলে বিক্ষোভ অভিভাবকদের
আমার কথা, দুর্গাপুর, ৬ মার্চঃ
অভিভাবকদের না জানিয়ে স্কুলের ফি আচমকাই বাড়িয়ে দিলো কেন স্কুল কর্তৃপক্ষ? এই প্রশ্নের উত্তর জানতে বৃহস্পতিবার দুর্গাপুরের বিধাননগরে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা।
অভিভাবকদের অভিযোগ,স্কুলে র অ্যাডমিশনের জন্য যে টাকা ধার্য করা হয়েছিল তা আচমকাই বারিয়ে দেওয়া হয় স্কুলের তরফে। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ না তাঁদের সাথে কোনো আক্লোচনা করেছে আর না তাঁদের কোনো আগাম নোটিশ দিয়েছে। শুধু তাই নয়, স্কুলের বইয়ের পুরোনো মূল্যের ওপর স্টিকার লাগিয়ে নতুন দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। আচমকাই এই ধরনের ঘটনা ঘটায় এখন সমস্যায় পরেছেন অভিভাবকেরা।তবৃহস্পতিবার তাই এ বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলতে যান অভিভাবকেরা। তাঁদের অভিযোগ, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেও কর্তৃপক্ষ তাঁদের সাথে না দেখা করেছেন আর না কথা বলতে চেয়েছে। অভিভাবকরা স্কুলের গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। শেষে বাধ্য হয়ে অভিভাবকদের মধ্যে কেউ কেউ স্কুলের গেট টপকে ভেতরে ঢুকে যান। তাঁরা জানান যতক্ষণ কর্তৃপক্ষ তাঁদের দাবি মেনে না নিচ্ছেন, ততক্ষণ তাঁরা বিক্ষোভ চালিয়ে যাবেন।
এদিকে বিষয় নিয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে ফোনে যোগাযোগ করা হলে তাঁরা কোনো কথা বলতে রাজী হননি।



