+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   খনি এলাকায় মিললো রামায়ণের দুষ্প্রাপ্য পান্ডুলিপি

Ad Image
Ad Image

খনি এলাকায় মিললো রামায়ণের দুষ্প্রাপ্য পান্ডুলিপি

admin March 15, 2025

আমার কথা, অন্ডাল, ১৫ মার্চঃ

উখড়া গ্রামের মহন্ত অস্থল আশ্রমের সংগ্রহে রয়েছে সোনার জল দেওয়া ছবি সহ রামায়ণের দুষ্প্রাপ্য পান্ডুলিপি। আশ্রমের জিনিসপত্রের আবর্জনার মধ্যে থেকে সম্প্রতি সেটি উদ্ধার হয়। এই পান্ডুলিপি প্রাচীন ও দুষ্প্রাপ্য বলে জানান আশ্রমের মহন্ত। প্রায় ৭০০ বছর আগে উখড়া গ্রামে গড়ে ওঠে নিম্বাক আশ্রম। যা এলাকায় মহন্ত অস্তল আশ্রম নামে পরিচিত। আশ্রমে রাধা কৃষ্ণের পাশাপাশি অন্যান্য দেবদেবীর মূর্তিও বিরাজমান। ঝুলন উৎসবের সময় ছাড়াও সারা বছর এই আশ্রমে বহু ভক্তের সমাগম ঘটে। আশ্রমের সংগ্রহে রয়েছে বেশকিছু প্রাচীন দুষ্প্রাপ্য জিনিস। যার মধ্যে অন্যতম হলো সোনার জল দিয়ে আঁকা ছবি সহ রামায়ণের সচিত্র পান্ডুলিপি। সম্প্রতি আশ্রম থেকেই সেটি উদ্ধার হয়েছে বলে জানান আশ্রমের বর্তমান মহন্ত নারায়ণ শরণদেব জী। উদ্ধার হওয়া পান্ডুলিপিটি অতি প্রাচীন ও দুষ্প্রাপ্য বলে জানান তিনি। ভুজ্য পত্রের ওপর সংস্কৃত ভাষায় লেখা ১২০০ পাতার সচিত্র এই পান্ডুলিপিটি রামায়ণের সংক্ষিপ্ত সংস্করণ বলে জানা যায়। রামায়ণের একাধিক ছবিও রয়েছে পান্ডুলিপিটিতে। তবে পান্ডুলিপির লেখক কে তা এখনো জানা যায়নি। ছবিগুলোর ওপর দেওয়া আছে সোনার জল। গোটা পান্ডুলিপিটি সোনার জরি দিয়ে বাঁধা। পান্ডুলিপিটি ৪০০ থেকে ৪৫০ বছরের পুরনো বলে ধারণা করা হচ্ছে। তবে শুধু রামায়ণের পান্ডুলিপি নয় আরও বেশ কিছু দুষ্প্রাপ্য জিনিস সম্পতি উদ্ধার হয়েছে এই আশ্রমে বলে জানান মহন্ত নারায়ণ শরণদেব জী । যার মধ্যে অন্যতম হলো আশ্রমকে দান করা সম্রাট শেরশাহের জমির দলিল । প্রায় ৭০০ বছর আগে ভূজ্য পত্রের উপর ঝামানি (চাল ফুরিয়ে তৈরি করা কালি) কালিতে ফরাসি ভাষায় লেখা হয়েছিল দলিলটি । দলিলে রয়েছে শেরশাহের আমলের সিলমোহর । আশ্রম সূত্রে জানা যায় তৎকালীন শেরশাহের অসুস্থ মেয়েকে চিকিৎসা করে সুস্থ করে তুলেছিলেন আশ্রমের তৎকালীন মহন্ত প্রয়াত সবুরাম দেবাচার্যের শীর্ষ দয়ারাম শরণ দেবাচার্য্য। কৃতজ্ঞতাবসত সম্রাট শেরশাহ তখন আশ্রমকে বেশ কিছু জমি দান করেছিলেন। এটা তারই দলিল বলে জানা যায়। এছাড়াও আশ্রমে আবিষ্কৃত হয়েছে রানী ভিক্টোরিয়ার লেখা একটি দুষ্প্রাপ্য চিঠি। চিঠিটি পোস্টকার্ডের ওপর লেখা। লেখা হয়েছিল ১২৯৮ সালে। সম্প্রতি আশ্রমের আবর্জনা থেকে এই দুষ্প্রাপ্য জিনিসগুলি উদ্ধার হয়েছে । অনাদরে সেগুলির ক্ষতিও হয়েছে। উদ্ধারের পর দুষ্প্রাপ্য জিনিসগুলি সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন মহন্ত জী। তিনি জানান রামায়ণের পান্ডুলিপি, শেরশাহের জমির দলিল, মহারানী ভিক্টোরিয়ার চিঠি এগুলি বিশেষ তরল (সেলিকা জেল) দিয়ে রাখা হয়।

Post Views: 372
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN