+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   কিশোরীর মৃত্যুতে রণক্ষেত্র, ভাঙ্গচুর হাসপাতাল, গ্রেপ্তার ১০

Ad Image
Ad Image

কিশোরীর মৃত্যুতে রণক্ষেত্র, ভাঙ্গচুর হাসপাতাল, গ্রেপ্তার ১০

admin March 18, 2025

আমার কথা, পান্ডবেশ্বর, ১৮ মার্চ:

চিকিৎসাধীন এক কিশোরীর মৃত্যুর ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল হাসপাতাল। চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালে ভাঙচুর চালায় মৃত কিশোরীর আত্মীয় পরিজনেরা বলে অভিযোগ। পাণ্ডবেশ্বর এর একটি বেসরকারি হাসপাতালের ঘটনা।

সোমবার রাতে পাণ্ডবেশ্বরের জাতীয় সড়ক এর পাশে একটি বেসরকারি হাসপাতালে ঘটে ভাঙচুরের ঘটনা। খবর সূত্রে জানা যায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যাই জানবি কুমারী (১৬) নামে এক কিশোরী। চিকিৎসায় গাফিলতির অভিযোগে কিশোরীর মৃত্যু হয় বলে অভিযোগে সরব হয় তার আত্মীয় পরিজনেরা। ঘটনার কথা জানাজানি হতেই হাসপাতালে জড়ো হয় আরও লোকজন। শুরু হয় ভাঙচুর । হাসপাতাল জুড়ে ভাঙচুর চালায় তারা। রক্ষা পায়নি হাসপাতালে থাকা দামি যন্ত্রপাতিও। পাণ্ডবেশ্বরের ফুলবাগান এলাকার বাসিন্দা মৃত কিশোরীর বাবা জিতেন্দ্র সাহু বলেন সোমবার সন্ধ্যা বেলায় শ্বাসকষ্টের সমস্যার জন্য মেয়েকে হাসপাতালে নিয়ে আসি। মিনিট দশ পনেরোর মধ্যেই মেয়ের মৃত্যু হয়। চিকিৎসক গাফিলতির কারণেই মেয়ের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি। অন্যদিকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করা হয় হাসপাতালে তরফ থেকে। হাসপাতালের আধিকারিক বলেন ওই কিশোরীকে বাড়ির লোকজন সকালে হাসপাতালে নিয়ে এসেছিল। বিকেল বেলায় বাড়ির লোকজন কিশোরীকে বাড়ি নিয়ে যেতে চাই বলে জানাই তার অভিভাবকেরা। কিন্তু তখনো পুরোপুরি সুস্থ হয়নি কিশোরী। অভিভাবকদের সেকথা জানানো হলেও তারা নিজেদের ইচ্ছায় কিশোরীকে বাড়ি নিয়ে যায়। বাড়িতে অবস্থার আরও অবনতি হলে সংকটজনক অবস্থায় সন্ধ্যেবেলায় ফের ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে আসে তারা। তখন নতুন করে চিকিৎসা শুরু করা হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিশোরীর মারা যায়। চিকিৎসায় কোন গাফিলতি হয়নি বলে দাবি করেন তিনি। ভাঙচুরের ঘটনায় থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয় হাসপাতালের পক্ষ থেকে। পুলিশ সূত্রে জানা যায় ভাঙচুরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ১০ জনকে চিহ্নিত করে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বুধবার আদালতে পেশ করা হবে বলে জানান থানার এক আধিকারিক।

Post Views: 1,145
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN