+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   টাকা চেয়ে বাড়ি বাড়ি হুমকি চিঠি, দুর্গাপুরে ধৃত ভিন জেলার দুষ্কৃতি

Ad Image
Ad Image

টাকা চেয়ে বাড়ি বাড়ি হুমকি চিঠি, দুর্গাপুরে ধৃত ভিন জেলার দুষ্কৃতি

admin March 18, 2025

আমার কথা, দুর্গাপুর, ১৮ মার্চঃ

নানা অপরাধে সিদ্ধ হস্ত এক দুষ্কৃতিকে গ্রেপ্তার করলো নিউটাউনশিপ থানার পুলিশ। ধৃত ব্যাক্তি পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা। ধৃতের কাছ থেকে প্রচুর চুরির মালপত্র উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা দীপঙ্কর রানা(৩২) ২০১২ সালে দুর্গাপুরে এসে বসবাস করতে শুরু করে। দুর্গাপুরের বিওজিএল কলোনিতেবসবাস কারী এই দীপঙ্কর রানার বিরুদ্ধে আগেই চুরি ছিনতাইয়ের অভিযোগে পুলিশের খাতায় নাম ছিলই। এর পাশাপাশি জানা গিয়েছে গত কয়েক বছর ধরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নিউটাউনশিপ থানা এলাকায় নানা ব্যাক্তির বাড়িতে টাকা চেয়ে হুঁশিয়ারী চিঠি ফেলে আসতো। এমনকি টাকা না দিলে তাঁদের প্রাণেও মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া থাকতো চিঠিতে। ফলে প্রাণের ভয়ে অনেকেই সেই ফাঁদে পা দিয়ে টাকা দিয়েও দিতেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে এ-টাইপ এলাকার বাসিন্দা তুষার চৌধুরী নামে এক ব্যাক্তির পাঁচটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ চুরি যায়। তিনি থানায় ৬ জানুয়ারী লিখিত অভিযোগ দায়ের করেন। নিউটাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরিন সুলতানার নেতৃত্বে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে পুলিশ দেখতে পায় তুষারবাবুর চুরি যাওয়া মোবাইল গুলোর মধ্যে একটি মোবাইল ব্যবহৃত হচ্ছে। সেই মোবাইলের লোকেশন ট্র্যাক করে ১১ মার্চ বিওজিএল এলাকা থেকে দীপঙ্করকে গ্রেফতার করে পুলিশ। এরপর নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ যখন তাঁকে জেরা করতে শুরু করে তখন বাড়ি বাড়ি হুমকি চিঠি দিয়ে টাকা আদায়ের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর সে বিষয়টি স্বীকার করে নেয়। সাথে পুলিশ তাঁকে জেরা করে চুরির জিনিসপত্রের অনেকাংশই উদ্ধার করে যার মধ্যে রয়েছে ল্যাপটপ, মোবাইল ফোন, কাঁসা পিতলের বাসপত্র সহ বিদশি নোট, বাতিল হয়ে যাওয়া হাজার টাকার নোট, এমনকি উদ্ধার হয় বেশ কিছু এটিএম কার্ডও।

Post Views: 1,288
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN