+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুরে ৩৩তম মহকুমা যোগাসন প্রতিযোগিতা

Ad Image
Ad Image

দুর্গাপুরে ৩৩তম মহকুমা যোগাসন প্রতিযোগিতা

admin March 23, 2025

আমার কথা, দুর্গাপুর, ২৩ মার্চঃ

সংবাদদাতা প্রণয় রায়

দুর্গাপুর ফিটনেস একাডেমি র পরিচালনায় ও পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইস্পাত নগরীর এ জোনের দেশবন্ধু নগরে আয়োজিত হল প্রয়াত ঝর্ণা মিত্র স্মরণে ৩৩তম মহকুমা যোগাসন প্রতিযোগিতা ২০২৫ আয়োজিত হলো।
প্রতিযোগিতার উদ্বোধন করেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসনিক প্রধান শ্রীমতি অনিন্দিতা মুখোপাধ্যায়।উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্রী সুদেব রায়, বিশিষ্ট যোগবিদ শ্রী জয়ন্ত হোড় সহ বিভিন্ন ক্রীড়াবিদরা। শ্রীমতী মুখোপাধ্যায় জানান বর্তমানের দ্রুত ও কায়িক পরিশ্রম বিহীন জীবন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এর কারণে মানুষ নানা রকম অসুখে ভুগে। পড়াশুনার চাপে শিশুরা খেলাধুলোর সময় পায়না। এর ফলে শিশুরা সুষ্ঠুভাবে বেড়ে উঠছে না। কিন্তু প্রতিদিন নিয়মিত কিছু সময় খেলাধূলা ও যোগ ব্যায়াম করলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় ও সুস্থ নীরোগ জীবনের অধিকারী হওয়া যায়।
দেশবন্ধু নগরের দুর্গা মন্দিরে আয়োজিত
সারাদিন ধরে চলা এই প্রতিযোগিতায় চার বছর বয়সী শিশু থেকে ৭০ বছর বয়সী পুরুষ ও মহিলা অংশ নেন।এই প্রতিযোগিতা ঘিরে এই এলাকায় প্রচন্ড উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয় অসাধারণ দেহ ভঙ্গিমা ও যোগাসন প্রদর্শন করে সবার সেরা মহিলা প্রতিযোগী হিসেবে বিবেচিত হন সন্বিতা ব্যানার্জি ও দ্বিতীয় সেরা মহিলা প্রতিযোগী হিসেবে বিবেচিত হন অনিস্মা মুখার্জী।
সেরা সেরা পুরুষ প্রতিযোগী হিসেবে বিবেচিত হন সায়ন বাউরী। রানার্স আপ হন কিশান রাম।
দলগত চ্যাম্পিয়ন হয় দুর্গাপুর ফিটনেস একাডেমি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে বর্ধমান যোগা কালচার এসোসিয়েশন ও তারা যোগা সেন্টার ।
এই প্রতিযোগিতার অন্যতম প্রধান উদ্যোক্তা দুর্গাপুর ফিটনেস একাডেমীর শ্রী তরুণ মুখোপাধ্যায় জানান দেশবন্ধু নগরের দুর্গা মন্দিরে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট সাড়ে তিনশ জন শিশু কিশোর তরুণ তরুণী ও বিভিন্ন বয়সের পুরুষ ও মহিলারা মোট আঠারোটি বিভাগে অংশ নেন।
তিনি জানান দুর্গাপুরে পশ্চিম বর্ধমান ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পরিচালনায় তিরিশটিরও বেশি যোগাসন ক্লাব যোগ ব্যায়াম এর প্রশিক্ষণ দিয়ে চলেছে।

Post Views: 299
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN