দুর্গাপুরে জাতীয় সড়কে বাইকের ধাক্কায় গুরুতর জখম মহিলা
আমার কথা, দুর্গাপুর, ২৬ মার্চঃ
রাস্তা পারাপার করতে গিয়ে দ্রুতগতির বাইকের ধাক্কায় গুরুতর জখম হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ভিড়িঙ্গী মোড়ে। মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাতক অভিযুক্ত বাইক আরোহী।
বুধবার সকালে দুর্গাপুরের ভিড়িঙ্গী মোড়ে রাস্তা পার হচ্ছিলেন ভিড়িঙ্গী চাষীপাড়ার বাসিন্দা বন্দনা দাস(৪০) নামে এক মহিলা। আসানসোলের দিক থেকে একটি বাইক প্রচন্ড গতিতে দুর্গাপুরের দিয়ে আসছিল। বাইকের নিয়ন্ত্রণ রাখতে না পেরে ওই মহিলাকে সজোরে ধাক্কা মারে। ছিটকে পড়েন মহিলা। গুরুতর চোট পান। ছুটে আসে আশেপাশের পথচারীরা। মহিলাকে তুলে রাস্তার পাশে সরিয়ে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করতে শুরু করে। সেই সুযোগে এদিকে বাইক আরোহী পালিয়ে যায়। ঘটনাস্থলে আসে দুর্গাপুর ট্রাফিক বিভাগের পুলিশ। মহিলাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে ভর্তি করে। মারত্মক জখম হন বন্দনাদেবী। ডানপায়ে গুরুতর চোট লাগে তাঁর।



