+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   পুলিশের উপর হামলা কান্ডে গ্রেফতার ১৭, এলাকা থমথমে চলছে পুলিশি টহল

Ad Image
Ad Image

পুলিশের উপর হামলা কান্ডে গ্রেফতার ১৭, এলাকা থমথমে চলছে পুলিশি টহল

admin March 28, 2025

আমার কথা, পান্ডবেস্বর, ২৮ মার্চঃ

বুধবার কুমারডিহি গ্রামে এক যুবকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে এলাকা হয়ে ওঠে রণক্ষেত্র। জনতার ছোড়া ইটের আঘাতে জখম হন ৪ পুলিশ কর্মী। গ্রেপ্তার হয় ১৭ জন। বৃহস্পতিবার এলাকা রয়েছে থমথমে।‌ চলছে পুলিশি টহল।

বুধবার ভোরবেলায় কুমারডিহি গ্রামের রুইদাস পাড়ায় সঞ্জয় রুইদাসের বাড়ি থেকে উদ্ধার হয় পাশের বাউরি পাড়ার যুবক পল্লব বাউড়ির মৃতদেহ। সঞ্জয়ের স্ত্রীর সাথে পল্লবের অবৈধ সম্পর্ক ছিল বলে অভিযোগ। রাতে চুপিসারে পল্লব সঞ্জয়ের স্ত্রীর সাথে দেখা করতে তাদের ঘরে এলে বিষয়টি বাড়ির লোকের নজরে পড়ে। পল্লবকে আটক করে রাখা হয়। পরে সেই রুম থেকেই সঞ্জয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাই। বৃহস্পতিবার সকালে বিষয়টি চাউল হতে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। মৃত পল্লবের বাড়ি ও পাড়ার লোকজন সঞ্জয়ের বাড়িতে চড়াও হয়। পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সাথে তাদের খণ্ডযুদ্ধ বেধে যাই। জনতার ছড়া ইটে আহত হন ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা সহ চার পুলিশ কর্মী। পুলিশও পাল্টা লাঠিচার্জ করে বলে অভিযোগ । পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুরু হয় ধরপাকড়। অভিযুক্ত সঞ্জয় ও সীমা রুইদাসের পাশাপাশি গ্রেপ্তার করা হয় ১৭ জনকে। পুলিশ জানাই সঞ্জয় ও তার স্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র ও খুনের অভিযোগে মামলা দায়ের হয়েছে। বাকি ১৫ জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া, হামলার অভিযোগ দায়ের হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার ২৪ ঘন্টা পর শুক্রবার সকালে এলাকায় গিয়ে দেখা যায় চারদিক থমথমে। রাস্তাঘাট ফাঁকা। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। বিভিন্ন পাড়াতে পুলিশকে টহল দিতেও দেখা যায়।‌ থানার এক আধিকারিক বলেন নতুন করে অশান্তি হয়নি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Post Views: 438
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN