+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   স্কুলের সামনে থেকে তুলে নেওয়া হয়েছে গার্ডওয়াল, নজরদারি

Ad Image
Ad Image

স্কুলের সামনে থেকে তুলে নেওয়া হয়েছে গার্ডওয়াল, নজরদারি

admin April 2, 2025

আমার কথা, উখড়া, ২ মার্চঃ

২০২৩ সালের ১১ই আগস্ট উখরা পিজি বালিকা বিদ্যামন্দির স্কুলের সামনের রাস্তায় দ্রুতগতির বাইকের ধাক্কায় মৃত্যু হয় উখরা গ্রামের বাসিন্দা সাধন ভান্ডারী নামে এক ব্যক্তির। ঘটনাটি নিয়ে সে সময় এলাকায় তৈরি হয় জনরোষ। স্কুল টাইমে যান নিয়ন্ত্রণের দাবি ওঠে। দুর্ঘটনা এড়াতে তখন প্রশাসনের পক্ষ থেকে স্কুলের সামনের রাস্তার দু’পাশে গার্ডওয়াল লাগানো হয়। স্কুল বসার এবং ছুটির সময় যাননিয়ন্ত্রণের জন্য সেখানে মোতায়েন করা হয় দু’জন সিভিক ভলেন্টিয়ার্স। স্থানীয়দের অভিযোগ বেশ কয়েক মাস আগে অজানা কারণে গার্ডওয়াল দুটি সরিয়ে নেওয়া হয়েছে। স্কুল টাইমে সিভিক ভলেন্টিয়ার্সও দেখা যায় না। স্কুল বসার ও ছুটির সময় ছাত্রীদের পাশাপাশি অভিভাবক, পথচারীরাও রাস্তা পারাপার করে। ফলে আবার যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্কুল পড়ুয়া অভিভাবকদের। কেন গার্ডওয়াল, সিভিক ভলেন্টিয়ার তুলে নেওয়া হল সেই প্রশ্ন অনেকের! বুধবার উখরা পিজি বালিকা বিদ্যামন্দির স্কুলের প্রধান শিক্ষিকা ঈপ্সিতা দে বলেন বেশ কিছুদিন স্কুলে ছুটি ছিল, মাঝে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছিল তখন স্কুলের সামনে রাস্তায় পুলিশ, সিভিক ভলেন্টিয়ার থাকতো। এখন সেসব দেখা যাচ্ছে না। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি উৎপলা চ্যাটার্জি বলেন বিষয়টি নজরে এসেছে, প্রশাসনের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আর্জি জানাবো। দুর্ঘটনায় মৃত সাধন বাবুর ভাই কৃষ্ণগোপাল ভান্ডারী বলেন আমার দাদার মতো ঘটনা আর যাতে কারো সাথে না ঘটে সেজন্য স্কুলের সামনে যান নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে। ঠিক কি হয়েছে খোঁজ নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন অন্ডাল ট্রাফিক গার্ড ওসি প্রবীর পাল।

Post Views: 632
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN