খবরের জের! স্কুলের সামনে রাস্তায় ফের বসলো গার্ডওয়াল
আমার কথা, অন্ডাল, ৩ মার্চঃ
উখড়া গ্রামের পিজি বালিকা বিদ্যামন্দির স্কুলের সামনের রাস্তা থেকে সম্প্রতি সরিয়ে নেওয়া হয়েছিল যাননিয়ন্ত্রণের জন্য লাগানো গার্ডওয়াল গুলি। “আমার কথা” পোর্টালে বুধবার এই সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছিল। খবরের জেরে স্কুলের সামনের রাস্তার দুপাশে নির্দিষ্ট জায়গায় ফের গার্ডওয়াল দুটি লাগানো হয়। উল্লেখ্য ২০২৩ সালের ১১ই আগস্ট স্কুল টাইমে পি জি বালিকা বিদ্যামন্দির স্কুলের সামনে দ্রুতগতির বাইকের ধাক্কায় মৃত্যু হয় সাধন ভান্ডারী নামে উখরা গ্রামের এক বাসিন্দার। যান নিয়ন্ত্রণের জন্য সে সময় রাস্তার দুপাশে দুটি গার্ডওয়াল লাগানো হয়েছিল। সম্প্রতি গার্ডওয়াল গুলি অজান্তে সরিয়ে ফেলা হয়েছিল। এই বিষয়ে খবর প্রকাশিত হওয়ার পরেই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। অন্ডাল ট্রাফিক গার্ড পুলিশের তরফ থেকে বৃহস্পতিবার স্কুলের সামনের রাস্তায় নির্দিষ্ট জায়গায় গার্ডওয়াল গুলি পুনরায় লাগানো হয়। তৎপরতার সাথে পুলিশ এই কাজ করাই খুশি স্থানীয় বাসিন্দা ও স্কুল পড়ুয়াদের অভিভাবকেরাও।



