মন্দিরে দান বাক্সের তালা ভেঙে চুরি
admin
April 3, 2025
আমার কথা, অন্ডাল, ৩ মার্চঃ
অন্ডালের কাজোরা গ্রামের কালাগুনি শিব মন্দিরে দান বাক্সের তালা ভেঙ্গে ঘটলো চুরির ঘটনা। বৃহস্পতিবার সকালে চুরির খবরটি প্রকাশ্যে আসে। মন্দিরের সেবাইত জানান মন্দিরের প্রনামী দান বাক্সের তালা ভেঙে দুষ্কৃতীরা দানের টাকা চুরি করে নিয়ে যায়। সেই সাথে চুরি গেছে মন্দিরে পুজোর কাজে ব্যবহৃত বেশ কিছু আসবাব। স্থানীয়রা জানান গত ৬ মাসে এই মন্দিরে তিনবার চুরির ঘটনা ঘটলো। খবর পেয়ে মন্দিরে চুরির ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ।



