+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অস্বাভাবিক বিদ্যুৎ বিল মুকুবের দাবি

Ad Image
Ad Image

অস্বাভাবিক বিদ্যুৎ বিল মুকুবের দাবি

admin April 5, 2025

আমার কথা, অন্ডাল, ৫ মার্চঃ

গরিবের ঘরে আলো জ্বলেছিল সরকারের দেওয়া “গ্রামীণ বিদ্যুতায়ন” প্রকল্পে বিপিএল বিদ্যুৎ সংযোগে। কিন্তু এককালীন মোটা টাকার বিল আশায় বিপাকে পড়েছে তারা। অন্ডাল ব্লকের খান্দরা গ্রামের প্রেস পাড়া, বাউরি পাড়ায় বেশ কিছু পরিবার বিপিএল গ্রামীন বিদ্যুতায়ন প্রকল্পে বিদ্যুৎ সংযোগ পাই ২০১৬ সালে। এই প্রকল্পে বাড়িতে একটি বাল্ব জ্বালানোর সংযোগ দেওয়া হয়। মাসে ৭০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ মাশুলে ছাড় পাওয়া যায়। গ্রাহকদের অভিযোগ ২০১৬ সালে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও এতদিন বিল পাঠানো হয়নি। সম্প্রতি বাড়ি বাড়ি বিল দেওয়া হয়েছে। কারো বিল এসেছে কুড়ি হাজার, কারো ৩০ হাজার আবার কারো ৪৫০০০ টাকার মতো। বিল হাতে পেয়ে চক্ষু চরকগাছ গ্রাহকদের। বাউরি পাড়ার ফাগু বাউরি, সুনিতা রুইদাস, প্রেস পাড়ার জলধর বাউরি, ভাদু রুইদাসরা বলেন আমরা গরীব মানুষ, বেশিরভাগই দিনমজুর। অনেকে আবার লোকের বাড়িতে পরিচারিকার কাজ করেন, আমাদের কারোর পক্ষে ৩০-৪০ হাজার টাকা বিল মেটানো সম্ভব নয়। তাই বিল মুকুবের আর্জি জানিয়েছি বলে জানান তারা।

অন্ডাল বিদ্যুৎ বন্টন দপ্তরে খোঁজ নিয়ে জানা যায় গত শুক্রবার খান্দরা গ্রামের কুড়ি ৩০ জন গ্রাহক বিল নিয়ে দফতরে এসেছিলেন। বিল মুকুবের আবেদনপত্র তারা জমা দেন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক আধিকারিক বলেন আবেদনপত্র খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Post Views: 155
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN