+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   রাম-রহিমের রাজনীতিতে সম্প্রীতির নজির পানাগড়ে

Ad Image
Ad Image

রাম-রহিমের রাজনীতিতে সম্প্রীতির নজির পানাগড়ে

admin April 6, 2025

আমার কথা, দুর্গাপুর-আসানসোল, ৬ মার্চঃ

শহর থেকে জেলা শহরে রামনবমী নিয়ে উস্কানি দিয়ে অশান্তি তৈরির বিজেপির প্রচেষ্টা নিয়ে শনিবার থেকেই সতর্ক রাজ্য প্রশাসন। মিছিল নিয়ে একাধিক বিধি নিষেধ কলকাতা হাইকোর্ট জারি করলেও তা যে বিজেপির নেতা নেত্রীরা পরোয়া করেন না তা স্পষ্ট হয়ে গেল রবিবার রামনবমীর দিন। কিন্তু অন্যদিকে সম্প্রীতির ছবি ধরা পড়লো কাঁকসায়। রবিবার রাম নবমী উপলক্ষে পানাগড়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।এই শোভাযাত্রায় কাঁকসার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল এসে যোগ দেয় পানাগড় বাজারের শোভাযাত্রায়।এইন কাঁকসার মিনি বাজার থেকে একটি মিছিল পানাগড় বাজারের উদ্দেশ্যে যাওয়ার সময় কাঁকসার দানবাবার কাছে মিছিলে হাঁটা হিন্দুদের ঠান্ডা জল খাওয়ানোর পাশাপশি তাদের মুষ্টি মুখ করান মুসলিম সম্প্রদায়ের মানুষরা ও দানবাবা সেবা কমিটির সদস্যরা।এদিন এই অনুষ্ঠানে উপস্থিত দানবাবা সেবা কমিটির সদস্য পিরু খান জানিয়েছেন,এটাই পানাগড় ও কাঁকসার অতিহ্য।এখানে সকল ধর্মের মানুষ সকলের উৎসবে সামিল হয়।সেটা ঈদ হোক বা দুর্গাপুজো বা রাম নবমী।এটাই এখানকার রীতি।আর এই রীতি এই সম্প্রীতি চিরকাল অটুট থাকবে কাঁকসায়।এখানে ধর্ম যার যার উৎসব সবার।তাই কিছুদিন আগে যেমন ঈদের দিনে হিন্দুরা তাদের শুভেচ্ছা জানিয়েছিল তেমন রাম নবমীর দিনে তারাও রাম নবমীর উৎসবে সামিল হয়েছিলেন।এবং কাঁকসায় মহা ধুমধামে ও আনন্দের সাথে রাম নবমী উৎযাপন হয়েছে বলে তার দাবি।

অন্যদিকে এদিন হিন্দু মুসলিম শিখ ইসাই সকল ধর্মের মানুষ এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাম নবমীর শোভাযাত্রায় হাঁটেন।প্রতি বছরের মত এবছরও পানাগড়ের রণডিহা মোড় থেকে বিকালে শুরু হয় শোভাযাত্রা।রাম নবমী উপলক্ষ্যে প্রতি বছরের মত এবছরও রাম নবমী মহোৎসব কমিটির পক্ষ থেকে আয়োজিত শোভাযাত্রায় পানাগড় সহ আশেপাশের এলাকা থেকে হাজার হাজার মানুষ শোভাযাত্রায় যোগ দেয়।এদিন শোভাযাত্রায় কেউ সাজে হনুমান, তো কেউ সাজে রাম লক্ষণ, মা সিতা।রাম নবমীর এই শোভাযাত্রা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তাই আগে থেকেই পানাগড় বাজারে পুরাতন জাতীয় সড়কে সমস্ত যান চলাচল বন্ধ রাখা হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।পাশাপশি কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই আগে থেকেই পানাগড় বাজারের প্রতিটা গুরুত্বপূর্ন এলাকায় কড়া নজরদারিতে মোতায়েন ছিলো কাঁকসা থানার পুলিশ ও কমব্যাট ফোর্স।এদিন শোভাযাত্রা পানাগড়ের রণডিহা মোড় থেকে শুরু করে পানাগড়ের দার্জিলিং মোড় ঘুরে রেলপার হয়ে রণডিহা মোড়ে শেষ হয়।

Post Views: 222
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN