বিদ্যালয়ের সমাধানে জেলা পরিষদের পদক্ষেপ
আমার কথা, কাঁকসা, ৭ মার্চঃ
বিদ্যালয়ের সমস্যা সমাধানে এগিয়ে এলো পশ্চিম বর্ধমান জেলা পরিষদ।সোমবার কাঁকসার জাটগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সীমানা পাঁচিল নির্মাণ কাজের সূচনা করা হয়।এদিন দুপুর ১২টা নাগাদ নারকেল ফাটিয়ে কাজের সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি,এছাড়াও ছিলেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য্য,পশ্চিম বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধক্ষ বৈশাখী বন্দোপাধ্যায় সহ বিদ্যালয়ের শিক্ষকরা ও এলাকার বাসিন্দারা।বিশ্বনাথ বাউড়ি জানিয়েছেন,শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি শিক্ষা ক্ষেত্রের উন্নতির দরকার।যেমন কোথাও জলের ব্যবস্থা,কোথাও শৌচালয়,কোথাও বিল্ডিং মেরামত তো কোথাও বিদ্যালয়ের সীমানা পাঁচিল।অধিকাংশ ক্ষেত্রেই এই সব বিষয়ে সমস্যা থাকলে শিক্ষকদেরও যেমন সমস্যায় পড়তে হয়।তেমন ছাত্রছাত্রীদেরও সমস্যায় পড়তে হয়।তাই এই বিষয়ে সকলকে এগিয়ে আসার কথা বলেন তিনি।



