কিকবক্সিং টিম ইন্ডিয়ার সাথে থাইল্যান্ড বিশ্বকাপে রওনা দিল দুর্গাপুরের আরাধ্যা
আমার কথা, দুর্গাপুর, ৭ মার্চঃ
দেশের মাটিতে বিগত ফেব্রুয়ারি মাসে নিউ দিল্লী তে অনুষ্ঠিত আন্তর্জাতিক কিকবক্সিং প্রতিযোগিতায় তিনটি স্বর্ণপদক পাবার পরই এবার থাইল্যান্ডে কিকবক্সিং বিশ্বকাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে রওনা দিল দুর্গাপুরের মাএ ৯বছর বয়সী “সোনার মেয়ে” আরাধ্যা ধীবর। আজ ৭ই এপ্রিল থেকে ১২ই এপ্রিল থাইল্যান্ড দেশের ব্যাংকক শহরের ব্যাংকক ইউথ সেন্টার (থাই জাপান) ইনডোর স্টেডিয়ামে কিকবক্সিং
বিশ্বকাপের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে যেখানে মোট ৪০টি দেশের প্রায় ৯০০ খেলোয়াড় অংশগ্রহণ করতে চলেছে। আয়োজক দেশ থাইল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া ,ফ্রান্স,স্পেন, তুরস্ক, ডেনমার্ক, ইসরায়েল, প্যালেস্টাইন,আমেরিকা, পর্তুগাল,মরিশাস,মরক্কো, ইউক্রেন, উজবেকিস্তান, জার্মানি,আয়ারল্যান্ড, এস্টোনিয়া, ইরাক,ইরান, চিন,ভারত ,পাকিস্তান,ইত্যাদি দেশের আন্তর্জাতিক স্তরের খেলোয়াড়রা একে অপরের সাথে ম্যাচ খেলবে।
নিউ দিল্লী ইন্টারন্যাশানাল এয়ারপোর্ট থেকে কিকবক্সিং টিম ইন্ডিয়ার মোট ২২জন খেলোয়াড়, ৩জন কোচ,ফিজিও, টিম ম্যানেজার সহ মোট ৩১জনের প্রতিনিধি রওনা দিল। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের আরাধ্যা ধীবর দেশের একমাত্র খেলোয়াড় হিসেবে চাইল্ড ক্যাটাগরি তে খেলতে চলেছে। -৩৬ ও +৩৬ বিভাগে পয়েন্ট ফাইট ইভেন্টে সে প্রতিনিধিত্ব করবে দেশের হয়ে।
আরাধ্যা দুর্গাপুরের পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী। ইতিমধ্যেই স্কুল থেকে সহযোগিতা করা হয়েছে তাকে।এছাড়াও কিছু সমাজসেবী এগিয়ে এসেছেন তাকে সহযোগিতার জন্য।
আরাধ্যার মা কাকলী ধীবর জানিয়েছেন ,”বিদেশের মাটিতে বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা গর্বের বিষয়।দেশের হয়ে মেডেল জিতে ফিরবে আমার আশা। রেজিস্ট্রেশন ফিস, যাওয়া আসার খরচ,আন্তর্জাতিক মানের খেলার সরঞ্জাম ইত্যাদি দরুন প্রায় ৩লক্ষ টাকার খরচ হয়েছে। বেশির ভাগ অর্থ লোন করে ও ভবিষ্যৎ সঞ্চয় থেকে ব্যয় করা হয়েছে। আগামীদিনে কোনো সংস্থা ওর ভবিষ্যৎ এর দায়িত্ব নিক।”



