অপহরণের কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার ব্যবসায়ী, গ্রেফতার ৪ অপহরণকারী
আমার কথা, আসানসোল, ৮ এপ্রিল:
আসানসোলের সালানপুর থানার অন্তর্গত কালিপাথর এলাকা থেকে মঙ্গলবার সাত সকালে এক গরু ব্যাবসায়ীকে অপহরণের ঘটনায় এলাকায় চঞ্চল্য ছড়ায় এলাকায়।জানা যায় ব্যাবসায়ী সামসুল আনসারী (৫৩)কালিপাথর থেকে ধাঙ্গুড়ি হয়ে মিহিজাম যাওয়ার পথে ধাঙ্গুড়ি এলাকা থেকে ওই ব্যক্তিকে অপহরণ করে অপহরণ কারীরা। মুক্তিপণ চেয়ে ফোন করে পরিবারের সদস্যদের। ঘটনার খবর পেয়ে ঘটনা তদন্ত নেমে পুলিশ অপহরণকারীদের খোঁজে তল্লাশি শুরু করে।
পুলিশ সূত্রে খবর অপহৃত ব্যাক্তিকে উদ্ধার করা হয়েছে সাথে গ্রেফতার করা হয় অপহরণ কারীদের বলে জানা গেছে। অপহরণের ঘটনায় সালানপুর থানায় রূপনারায়নপুর পুলিশ ফাঁড়িতে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। যে গাড়িতে করে গরু ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল সেই গারিটি আটক করে পুলিশ। উত্তেজিত জনতা সেই গাড়িতে ভাঙচুর চালায় পুলিশের সামনেই। পুলিশের গাড়ি থেকে অপহরকারীদের ছিনিয়ে নিতে চেষ্টা করে উত্তেজিত মানুষদের। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভও দেখাতে থাকে তাঁরা। পুলিশ ফাঁড়ির গেট লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। পরে পুলিশের হস্তক্ষেপে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।



