বাজ পড়ে খনি এলাকায় ক্ষতিগ্রস্থ ৩টি বাড়ি
আমার কথা, অন্ডাল, ১১ এপ্রিল:
বাজ পড়ে ক্ষতি হল তিনটি বাড়িতে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা গ্রামের নতুনডাঙ্গা এলাকায়। এদিন সন্ধ্যে সাড়ে ছ’টা নাগাত আচমকা শুরু হয় ঝড় বৃষ্টি। বজ্রপাতের ঘটনাও ঘটে। গোগলা গ্রামের নতুনডাঙ্গার হাটতলা সংলগ্ন এলাকায় বাজ পড়ে ক্ষতি হয় তিনটি বাড়িতে। বাড়ির ছাদ, দেওয়াল ক্ষতিগ্রস্ত হয় সেই সাথে পুড়ে যাই বিদ্যুতের সরঞ্জাম। দুর্ঘটনার খবর পেয়ে শাসকদলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ ঘটনাস্থলে পৌঁছান। তিনি বলেন বাড়ির ক্ষতি হলেও বাড়ির লোকজনের কোন ক্ষতি হয়নি। বাজ পড়ার পর এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে আসে। দ্রুততার সাথে বিদ্যুৎ মেরামতের কাজ করে এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে। গৌতম বাবু জানান মাদারবুনিতে হরিনাম সংকীর্তন উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান ও নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে।



