+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   নববর্ষ বরণে প্রভাতী হাসি যোগা ও প্রাণায়াম ক্লাবের সদস্যারা

Ad Image
Ad Image

নববর্ষ বরণে প্রভাতী হাসি যোগা ও প্রাণায়াম ক্লাবের সদস্যারা

admin April 15, 2025

আমার কথা, দুর্গাপুর, ১৫ এপ্রিলঃ

ক্যালেন্ডার এর পাতা থেকে আরেকটি বছর বিদায় নিল।এল নতুন বছর। যা ছিল পুরাতন যা ছিল জীর্ণ সবকিছু মুছে গিয়ে আবার শুরু হোক নতুন বছরের পথ চলা । আনন্দময় হোক সারা বছর। শুভ নববর্ষ ১৪৩২।
নব আনন্দে জাগো বৈশাখের এই প্রথম দিনে একটিই প্রার্থনা সব জ্বালা যন্ত্রনা যাক মুছে, আসুক নববর্ষ নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা নিয়ে।
বাঙালি সংস্কৃতি উজ্জীবিত থাক, যুগে যুগে।
বাংলা নববর্ষের প্রভাতে সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দান সংলগ্ন নন কোম্পানির রিক্রিয়েশন ক্লাবের এর প্রভাতী লাফিং ও প্রাণায়াম ক্লাবের সদস্যারা শুভ বাংলা নববর্ষ উদযাপন করলেন গান নাচ ও কবিতা পাঠের মধ্যে দিয়ে। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান ডিএসপি হাসপাতালের ফিজিওথেরাপি বিভাগের প্রধান ডাঃ তপন বাদ্যকর। তিনি বলেন বাংলা সন কে প্রবর্তন করেছেন সম্রাট আকবর না না বাঙালি রাজা শশাঙ্ক তা নিয়ে বিতর্ক করে লাভ নেই। বরং এই দিনটি পালনের মধ্যে দিয়ে বাঙ্গালীদের ঐতিহ্য বজায় থাকে। ক্লাবের প্রশিক্ষক প্রণয় রায় বলেন সারা বছর ধরে যোগা প্রাণায়াম ইত্যাদি অভ্যাস করে এই ক্লাবের শিক্ষার্থীরা নববর্ষের যে বন্দনায় মেতেছেন তা সবাইকে মুগ্ধ করেছে। সংগীতে অংশ নেন বিশিষ্ট সংগীত শিল্পী সুব্রত মুখোপাধ্যায়। সাথে নৃত পরিবেশন করেন সুরভী বিশ্বাস।
বয়স যাদের কাছে কোন সমস্যাই নয় সেইসব সদস্যারা আজ নানান অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মালতী মন্ডল ।

এদিন সকালে চতুরঙ্গ ময়দানে নন কোম্পানির রিক্রিয়েশন ক্লাবের ফুটবল একাডেমীর বার পোস্টের পুজো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তারা।

Post Views: 307
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN