+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   মন্দিরে চুরি করতে গিয়ে হল না শেষ রক্ষা, শ্রীঘরে ২ চোর

Ad Image
Ad Image

মন্দিরে চুরি করতে গিয়ে হল না শেষ রক্ষা, শ্রীঘরে ২ চোর

admin April 17, 2025

আমার কথা, দুর্গাপুর, ১৭ এপ্রিলঃ

চুরি করতে গিয়েও হল না শেষ রক্ষা। ধরা পরে অবশেষে শ্রীঘরে ঠাঁই হল দুই দুষ্কৃতির। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ডিডিএ মার্কেটে।

পুলিস সুত্রে জানা গিয়েছে, পয়লা বৈশাখের দিন ওই মার্কেটে একটি মন্দিরে পুজো সেড়ে দরজা বন্ধ করে বাড়ি চলে যান মন্দিরের সেবায়েত।  দরজা ভেঙ্গে চুরি করতে ঢুকেছিল ৪-৫ জন দুষ্কৃতি। বিষয়টি টের পেতেই এলাকাবাসীরা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। অবস্থা বেগতিক বুঝে তাঁরা পালিয়ে যায়।

মন্দিরের সেবায়েত জানান, “পয়লা বৈশাখের দিন বলে মন্দির বন্ধ করতে একটু দেরি হয়। রাত ন’টা নাগাদ মন্দির বন্ধ করে আমি চলে যাই। এরপরেই আমার ভাইপোর কাছে ফোন আসে যে মন্দিরের ভেতর ৪-৫ জন ঢুকেছে। বুধবার আমরা নিউটাউনশিপ থানায় অভিযোগ দায়ের করেছি।”

থানা সুত্রে জানা গিয়েছে, বিধাননগর ফাঁড়ির পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ক্যামেরার সংগ্রহ করে। সেই ফুতেজ থেকে দুজন দুষ্কৃতিকে সনাক্ত করে তাঁদের বিধাননগরের কমিউনিটি সেন্টার থেকে দুজন চোরকে গ্রেফতার করে। ধৃতদের সাতদিনের পুলিশী হেফাজতের আবেদন করে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় বৃহস্পতিবার।

Post Views: 976
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN