জমি জটে আটকে পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরির কাজ, প্রতিবাদে আদিবাসীরা
আমার কথা, কাঁকসা, ১৭ এপ্রিলঃ
জমি জটে আটকে গিয়েছে পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরির কাজ।প্রায় ৬য় মাস ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে পথশ্রী প্রকল্পের কাজ।কাঁকসার মলানদীঘি পঞ্চায়েতের আকন্দরা গ্রাম রাস্তা নির্মাণের কাজ বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন সেখানকার মানুষেরা।জানা গিয়েছে এলাকার বাসিন্দা সামু মিদ্যার বাড়ি থেকে ফুটবল খেলার মাঠ পর্যন্ত একটি ঢালাই রাস্তার বরাত দেওয়া হয় এক ঠিকাদার কে মাস ছয়েক আগে। কাজও শুরু হয়।কিন্তু আচমকা একদল মানুষ দাবি করে বসেন পথশ্রী প্রকল্পের এই সরকারী রাস্তার মধ্যে তাদের ব্যাক্তিগত জমি পড়ে গিয়েছে। সুতরাং সেই জটিলতা কাটিয়ে তার পরেই রাস্তার কাজ শুরু করতে হবে।এইদিকে রাস্তার কাজ বন্ধ করা যাবে না।এতে উপকৃত হবে সাধারণ মানুষ। পাল্টা দাবি জানায় এলাকার আদিবাসী ও বাউরি সমাজের একাংশ।দুই পক্ষের এই বাদানুবাদে বন্ধ থাকে কাজ।পরিস্থিতির সামাল দিতে আসরে নামে পুলিশ।
পুলিশের সামনেই শুরু জমি মাপার কাজ।একদিকে অহেতুক পাকা রাস্তা তৈরীর কাজ বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারী দেয় এলাকার বেশ কিছু মানুষ। অন্যদিকে জমির এক দাবিদার স্পষ্ট জানিয়েছেন,জমির জটিলতা কাটাতে হবে নচেৎ রাস্তার কাজ শুরু করতে দেওয়া হবে না।শুরু হয়েছে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ।এই বিষয়ে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য জানিয়েছেন, কোনোভাবে সরকারী প্রকল্পের কাজ আটকে রাখা যাবে না, কারণ এই রাস্তা তৈরী হলে সরকারী একটি কমিউনিটি হল তৈরী হবে এখানে।হবে আরো উন্নয়ন মূলক কাজ। অন্যদিকে যদি এই রাস্তা পাকা করার কাজ বন্ধ হয়ে থাকে তাহলে সংগঠন জোরদার আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেয় আদিবাসীদের একটি সংগঠন।



