+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   অবৈধভাবে গাছ কাটার অভিযোগ, আটক যন্ত্রপাতি

Ad Image
Ad Image

অবৈধভাবে গাছ কাটার অভিযোগ, আটক যন্ত্রপাতি

admin April 22, 2025

আমার কথা, কাঁকসা, ২২ এপ্রিলঃ

প্রতি বছরই বিশ্ব জুড়ে বাড়ছে বিশ্ব উষ্ণায়ন। যার জন্য এই বিশ্ব উষ্ণায়ন রুখতে নানান জায়গায় চলছে বৃক্ষ রোপন কর্মসূচি। এরই মাঝে পানাগড় বাজারে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ উঠলো। খবর পেয়ে রুখলো বিজেপি কর্মীরা। জানা গিয়েছে বুদবুদ বাইপাস সংলগ্ন এলাকায় পুরাতন জাতীয় সড়কের ধারে দুটি কদম গাছ কাটার কাজ চলছিল। মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে বর্ধমান সদরের বিজেপির জেলা সভাপতি ও বিজেপি কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখেন একটি গাছ কাটা হয়ে গিয়েছে, অপর একটি গাছ কাটার কাজ শুরু হয়েছে। পূর্ত দপ্তরের অধীনে থাকা রাস্তার ধারে ওই জায়গায় কার অনুমতিতে গাছ কাটার কাজ চলছিল, সেই বিষয়ে তাদের জিজ্ঞাসা করলে তারা কোন উত্তর দিতে পারেনি। বাধ্য হয়ে বন্য দপ্তরকে এবং বুদবুদ থানার পুলিশকে খবর দেওয়া হয়।  বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটার যন্ত্রপাতি আটক করে নিয়ে যায়। এছাড়াও যে মোটর সাইকেলে করে যে ব্যক্তি গাছ কাটতে এসেছিলেন, তার মোটরসাইকেলটি আটক করে নিয়ে যায় বুদবুদ থানার পুলিশ।

বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা জানিয়েছেন, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন একটি গাছ কাটা হয়ে গিয়েছিল আর একটি গাছ কাটার কাজ চলছিল। সকলেই জানে জায়গাটি পূর্ত দপ্তরের অধীনে রয়েছে। ফলে কে সেই গাছ কাটার নির্দেশ দিয়েছে তার নির্দেশ পত্র দেখতে চাওয়া হলে যিনি গাছ কাটছিলেন তিনি কোনো রকম অনুমতি পত্র দেখাতে পারেননি। এরপরই তারা বুদবুদ থানার পুলিশ ও বনদপ্তরকে খবর দেয়। তবে দ্রুত প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বলে জানিয়েছেন তিনি।

পানাগড় ফরেস্ট রেঞ্জার প্রণব কুমার দাস জানিয়েছেন,তারা খবর পাওয়া মাত্রই বন কর্মীদের ঘটনাস্থলে পাঠান এবং গাছ কাটার কাজ আটকে। যারা গাছ কাটছিল তাদের অফিসে ডেকে পাঠানো হয়। অফিসে ডাকার পর তাদের জিজ্ঞাসাবাদ করার সময় তারা তাদের দোষ স্বীকার করেন। বন আইন মেনে তিনি ওই ব্যক্তি ও তার সঙ্গীদের মুচলেখা লিখিয়ে আইনানুগ জরিমানা করেন।তবে অফিস থেকে বেরিয়ে ফের ওই কাটা গাছের গুড়ি গুলি এলাকার মানুষকে ভুল বুঝিয়ে ট্রাক্টরে করে নিয়ে পালানোর চেষ্টা করছিল তারাই। ফের খবর পেয়ে অফিস থেকে কর্মীরা পৌছাতেই সবাই পালিয়ে যায়। যেহেতু জায়গাটি পূর্ত দফতরের তাই ওই কাটা গাছ গুলি পূর্ত দফতর নিয়ে চলে যাবে।

Post Views: 305
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN