+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   রহস্যজনক বিস্ফোরণে কেঁপে উঠল দুর্গাপুর, ঝলসে গেলেন যুবক, দেখুন ভিডিও

Ad Image
Ad Image

রহস্যজনক বিস্ফোরণে কেঁপে উঠল দুর্গাপুর, ঝলসে গেলেন যুবক, দেখুন ভিডিও

admin April 23, 2025

আমার কথা, দুর্গাপুর, ২৩ এপ্রিলঃ

বুধবার বেলা বাড়তেই কেঁপে উঠল দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোনের নিউটন এলাকা। বিস্ফোরণের আওয়াজে চমকে উঠলেন ১৭ নং স্ট্রিটের বাসিন্দারা। শুনতে পেলেন কোনো এক ব্যাক্তির চিৎকার ও আর্তনাদের আওয়াজ। তাহলে কি বোমা বিস্ফোরণ হল?

দুর্গাপুরের ইস্পাত নগরীর নিউটন অ্যাভিনু এর ১৭নং স্ট্রিটে একটি মাটির বাড়িতে স্ত্রীকে সাথে নিয়ে বসবাস করেন সজল দেবনাথ(৩০)। পেশায় “যখন যেমন পাই, তখন তাই করি” অর্থাৎ কখনও রান্নার কাজ, কখনও ঠিকাকর্মীর কাজ। বুধবার বেলা আনুমানিক ১১টা ৩০ নাগাদ সজলের স্ত্রী তখন বাড়ির বাইরে গেছিলেন। বাড়ির বারান্দায় বসে কিছু করছিলেন সজল। আচমকাই বিস্ফোরণ আর তাতে ঝলসে যান তিনি। তাঁর আর্তনাদ, বিস্ফোরণের মারাত্মক আওয়াজে আশেপাশের লোকজন চমকে ওঠেন। খবর দেওয়া হয় পুলিশকে। ঢিল ছোঁড়া দুরত্বে রয়েছে বি-জোন ফাঁড়ি। ছুটে আসে পুলিশ। সজলের বাড়ি গিয়ে দেখা যায় সে মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। রক্তে ভেসে যাচ্ছে শরীর। সজলের শরীরের ৪০ শতাংশ অংশ পুড়ে গেছে বলে পুলিস সুত্রে জানা গিয়েছে। মূলতঃ তাঁর পেটের অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। তড়িঘড়ি তাঁকে শোভাপুরের একটি বেসরকারী হাসপাতালে ও পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এসিপি(দুর্গাপুর) সুবীর রায়। তিনি জানান, “বারান্দায় বারুদ নিয়ে বসে কিছু পরীক্ষা নিরীক্ষা করছিল ওই যুবক। তাতে আগুন লেগে বিস্ফোরণ হয়। বাকিটা তদন্ত করে দেখা হবে”।

পুলিস সুত্রে জানা গিয়েছে, বোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে ২৫-৩০ গ্রাম মতো বারুদ উদ্ধার হয়েছে। আর এফ এস এল (Regional Forensic Science Laboratory) টিমকে খবর দেওয়া হয়েছে। তাঁরা এসে পরীক্ষা করে দেখে আরো বিশদে বলতে পারবেন। তবে প্রশ্ন একটা থেকেই যাচ্ছে যে সজল বারুদ নিয়ে কিসের পরীক্ষা নিরীক্ষা করছিলেন?

Post Views: 2,033
Ad Image
আজকের খবর
BREAKING! সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু বান্ধবী-সহ দুই বন্ধুর
পশ্চিম বর্ধমান October 18, 2026
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN