পার্কের ভেতর থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ
আমার কথা, পান্ডবেশ্বর, ২৪ এপ্রিল:
পার্কের ভিতর থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত মৃতদেহ। মৃত যুবকের নাম প্রিন্স মোদি। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর থানার কুমারডিহির “ডিহি” পার্কের ঘটনা।
বৃহস্পতিবার সকালে নবগ্রাম পঞ্চায়েতের কুমারডিহির “ডিহি” পার্কের ভিতর উদ্ধার হল প্রিন্স মোদী (১৯) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ। একটি গাছের ডালে দেহটি ঝুলতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। ময়না তদন্তের জন্য দেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানাতে। স্থানীয় সূত্রে জানা যায় বাবা-মায়ের সাথে প্রিন্স মোদি থাকতো কুমারডিহি “এ” কোলিয়ারি এলাকায়। গতকাল রাত ৯টা নাগাদ স্নান করার নাম করে বাড়ি থেকে বের হয় প্রিন্স। তারপর আর বাড়ি ফেরেনি বলে জানা যায় । আজ সকালে পার্ক থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ । ঘটনাটি ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।



