+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   দুর্গাপুর ব্যারেজ পরিদর্শণে এলেন সেচ মন্ত্রী, কি বললেন শুনুন

Ad Image
Ad Image

দুর্গাপুর ব্যারেজ পরিদর্শণে এলেন সেচ মন্ত্রী, কি বললেন শুনুন

admin April 28, 2025

আমার কথা, দুর্গাপুর, ২৮ এপ্রিলঃ

দুর্গাপুর ব্যারেজের সেতু সংস্কারের কাজে হাত দিয়ে রাজ্যের সেচ দপ্তর। সেই কারনে যান চলাচলের জন্য নিম্ন অববাহিকায় তৈরি করা হয়েছে অস্থায়ী বিকল্প একটি রাস্তা। আজ সোমবার এই ব্যারেজ পরিদর্শণে এলেন রাজ্যের সেচ দপ্তর ও জল সম্পদ উন্নয়ণ দপ্তরের মন্ত্রী মানস ভুঁইয়া। সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের সাথে নিয়ে ব্যারেজের নিম্ন অববাহিকায় নেমে সরজমিনে খতিয়ে দেখেন ব্যারেজের বর্তমান পরিস্থিতি। সাথে ছিলেন জেলাশাসক ও পুলিশ কমিশনার।

শনিবার রাত থেকে ব্যারেজের ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, আর এই বিকল্প রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ছোট গাড়ি, ট্রাক্টর সহ বাইক, সাইকেল ইত্যাদিকে। কেবলমাত্র যাত্রীবাহী বাস, দমকল ইঞ্জিন ও অ্যাম্বুলেন্সকে ছাড় দেওয়া হয়েছে ব্যারেজের ওপর দিয়ে যাতায়াতে। পাশাপাশি ট্রাক বা লরি, ডাম্পার এই সিকল ভারো গাড়গুলিকে বাঁকুরার মেজিয়া দিয়ে রানীগঞ্জের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

এদিন ব্যারেজ পরিদর্শণ করে মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, “১৫ জুনের আগে ব্যারেজের সেতু সংস্কারের কাজ সেড়ে ফেলার নির্দেশ দিয়েছেন চিফ সেক্রেটারী। কারন তারপরেই বর্ষা চলে আসবে। বর্ষার পর ফের দ্বিতীয় দফার কাজ শুরু হবে”।

প্রসঙ্গতঃদামোদর নদের ওপর ১৯৫৫ সালে দুর্গাপুরে তৈরী করা হয় ২,২৭০ ফুট লম্বা ও ৩৯ ফুট উঁচু ব্যারেজটি। ৩৪ টি লক গেট রয়েছে এই ব্যারেজে। এটি পশ্চিম বর্ধমান জেলার সাথে বাঁকুড়া জেলাকে যুক্ত করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্যারেজের ওপর দিয়ে নিত্যদিন ভারী গাড়ি থেকে শুরু করে ছোট গাড়ি, বাইক, সাইকেল তেমনই পায়ে হেঁটেও লোক যাতায়াত করে। এই ব্যারেজটি পরিচালনা করে দামোদর ভ্যালি কর্পোরেশন।

Post Views: 942
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN