+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ইসিএল কর্মীর রহস্যজনক মৃত্যু, ঘর থেকে উদ্ধার মৃতদেহ

Ad Image
Ad Image

ইসিএল কর্মীর রহস্যজনক মৃত্যু, ঘর থেকে উদ্ধার মৃতদেহ

admin May 1, 2025

আমার কথা, পান্ডবেশ্বর, ১ মেঃ

ফের খবরের শিরোনামে পান্ডবেশ্বরের কুমারডিহি। এক যুবকের রহস্য মৃত্যুর পর এবার এক ইসিএল কর্মীর মৃতদেহ উদ্ধার হওয়ার পর চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে গেছে।

পান্ডবেশ্বরের কুমারডিহি কোলিয়ারীর কর্মী দেবরাজ জানা(৫৫) উড়িষ্যার বাসিন্দা কোলিয়ারীর আবাসনে একাই থাকতেন। গত দুদিন ধরে দেবরাজবাবুকে এলাকায় দেখা যাচ্ছিল না বলে স্থানীয়রা জানান। এরপর আজ বৃহসপতিবার সকালে বাড়ির সদর দরজা সামান্য খোলা দেখতে পেয়ে স্থানীয়রা ভেতরে ঢুকে দেখেন দেবরাজবাবু উঠোনে পরে আছেন। সাথে সাথে তাঁরা পুলিশকে খবর দেন। এরপর পান্ডবেশ্বর থানার পুলিশ গিয়ে দেবরাজবাবুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। কি করে ওই ইসিএল কর্মীর মৃত্যু হয়েছে তা জানা যায়নি। এদিকে স্থানীয় সুত্রে খবর দেবরাজ জানা প্রচুর মদ্যপান করতেন। এবার এই মৃত্যুর পেছনে এটি কোনো কারন কিনা ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানা যাবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গতঃ মার্চের ২৭ তারিখে কুমারডিহির রুইদাস পাড়ায় একটি বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। ঘটনার জের এততাই গিরিয়েছিল যে উত্তেজিত জনতাকে শান্ত করতে গিয়ে পুলিশ জনতার খন্দযুদ্ধ বেধে যায়। তাতে ইটের ঘায়ে জখম হয়েছিএন খোদ ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা সহ চার পুলিশ কর্মী।

Post Views: 305
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN