+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   একটি বাইক আর তার ওপর রাখা একটি ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক

Ad Image
Ad Image

একটি বাইক আর তার ওপর রাখা একটি ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক

admin May 1, 2025

আমার কথা, কাঁকসা, ১ মেঃ

বাইকের উপরে রাখা আছে একটি বড় ব্যাগ,ঘন্টার পর ঘন্টা তা দাঁড়িয়ে রয়েছে কাঁকসার সিং পাড়ার একটি গলির ভিতরে।দীর্ঘক্ষণ ধরে বাইক ও তার উপর থাকা ব্যাগকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে ব্যাগটিকে উদ্ধার করতে আসে।স্থানীয়রা বলেন সকাল ৯টা নাগাদ এক ব্যক্তি আসে।বাইকটি দাঁড় করিয়ে সে হাতে একটি কম্বল নিয়ে বেরিয়ে যায়।তার পর থেকে তার আর কোনো পাত্তা পাওয়া যায় নি। এলাকায় তার খোঁজ করলেও তার কোনো খোঁজ পাওয়া যায় নি।এর পরেই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এলাকাবাসীর দাবি চারিদিকে যেভাবে বোমাতঙ্কের খবর শোনা যায় তার জন্য এলাকার মানুষ ভয় পেয়ে বাধ্য হয়ে পুলিশকে জানায়।এদিকে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে গোটা গ্রামের মানুষ ভিড় জমান সেখানে।এদিকে কয়েক ঘন্টা
পরে দুপুর ১টা নাগাদ ঘটনাস্থলে আসে ব্যাগের ও বাইকের মালিক।পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়।সে একজন কাপড় বিক্রেতা।বাইকটি সে রেখে ভুলে গিয়েছিলেন। তাই তার দেরি হয় আসতে।পুলিশ ওই ব্যক্তিকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।বাইকের মালিক ফিরে আসায় স্বস্তি পান এলাকার মানুষ।

Post Views: 1,132
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN