মর্মান্তিক! মাধ্যমিকে স্কুলে প্রথম হয়েও ‘থৈবি’ দেখে যেতে পারলো না নিজের রেজাল্ট
আমার কথা, আসানসোল, ২ মেঃ
মনে ছিল প্রত্যয় আর দৃঢ় বিশ্বাস, মাধ্যমিকে ‘প্রথম ছাড়া দ্বিতীয় হব না।’ ‘। হলো তাই, রেজাল্ট বের হওয়ার পর সবাই তাই দেখলো, থৈবি প্রথমই হয়েছে। কিন্তু নিজের রেজাল্ট দেখার জন্য এই পৃথিবীতে আর নেই থৈবি। মাত্র ২০ দিন আগে পৃথিবীর মায়া কাটিয়ে মায়ের কোল শূণ্য করে না ফেরার দেশে চলে গেছে থৈবি মুখোপাধ্যায়।
আসানসোলের উমারাণী গড়াই মহিলা কল্যাণ গার্লস হাই স্কুলের এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল থৈবি মুখোপাধ্যায়। পরীক্ষা চলাকালীন মেয়েটি লিভার জন্ডিসে আক্রান্ত হয়। অসয্য যন্ত্রণা নিয়ে কষ্ট করে রাত জেগে পড়া করত থৈবি। সে চিকিৎসক হতে চাইত তাও আবার এইমসের মতন হাসপাতালে। কিন্তু সে আশা পুর্ন হলো না। থৈবির বাড়ি গিয়ে দেখা গেলো তার হাতে আঁকা ভালো ভালো ছবি, বহু ধরনের বই। বাড়িতে লেখা ‘প্রথম ছাড়া দ্বিতীয় হব না।’ তাই হলো কিন্তু বাড়ি কান্নায় ভেঙ্গে পড়ল। পাড়া প্রতিবেশীও আশায় ছিল কিন্তু ফলাফল বের হওয়ার প্রায় ২০ দিন আগে থৈবি মারা যায়। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে অসুস্থ অবস্থায় পরীক্ষা দিয়ে ভালো ফল করলেও সবার চোখে জল। বাড়িতে পরিবারের মধ্যে চোখের জল!



