+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   মাধ্যমিকের কৃতি রাজশ্বরীর স্বপ্ন নেভি অফিসার, অনিকেতের সফটওয়ার ইঞ্জিনিয়ার

Ad Image
Ad Image

মাধ্যমিকের কৃতি রাজশ্বরীর স্বপ্ন নেভি অফিসার, অনিকেতের সফটওয়ার ইঞ্জিনিয়ার

admin May 3, 2025

আমার কথা, খনি অঞ্চল, ৩ মে:

মাধ্যমিক পরীক্ষায় কয়লা খনি অঞ্চলের বাসিন্দা রাজশ্বরী গোস্বামী পেয়েছে ৬৭৬ নম্বর, অঙ্কিত পেয়েছে ৬৩৪ । রাজশ্বরীর ইচ্ছে নেভি অফিসার হওয়া আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই অনিকেত দাস । দুই মেধাবী ছাত্র ছাত্রীর সাফল্যে খুশি স্কুলের শিক্ষকেরা ।

শুক্রবার প্রকাশিত হয়েছে চলতি শিক্ষা বর্ষের মাধ্যমিক পরীক্ষার ফলাফল । কয়লা খনি অঞ্চলের পাণ্ডবেশ্বর ব্লকের কোন্দা ব্লকের বাসিন্দা রাজেশ্বরী গোস্বামী পেয়েছে ৬৭৬ নম্বর । দুর্গাপুর ফরিদপুর ব্লকের নতুনডাঙ্গা স্কুলের ছাত্রী রাজশ্বরী অংকে ৯৯ জীবন বিজ্ঞানে ১০০ পদার্থ বিজ্ঞানের তার প্রাপ্ত নম্বর ৯৭ । বাবা মনোরঞ্জন গোস্বামী খনি কর্মী, মা গৃহবধূ, দুই বোনের মধ্যে রাজশ্বরী ছোট । মনোরঞ্জন বাবু জানান দুই মেয়েই পড়াশোনায় মেধাবী । বড় মেয়ে ২০১৬ সালে মাধ্যমিকে পেয়েছিল ৬৪৪ নম্বর, বর্তমানে সে তিরুপতি আইআইটিতে পিএইচডি করছে । রাজেশ্বরীর মা কাবেরী গোস্বামী বলেন ছোট মেয়ে আমার ভীষণ চঞ্চল । তবে পড়াশোনায় খুবই মেধাবী । প্রতিদিন সাত থেকে আট ঘন্টা পড়াশোনা করে । মাত্র একজন রয়েছেন টিউশন শিক্ষক । তিনি ইংরেজি পড়ান, বাদবাকি সব বিষয় নিজে পড়ে অথবা প্রয়োজনে বাবার সাহায্য নেই সে । গান করতে ও শুনতে ভালোবাসে । গানের প্রতিযোগিতা তে ব্লক করে প্রথম আর জেলাতে ১২ তম স্থান স্থান পেয়েছিল । রাজেশ্বরীর ইচ্ছা নেভি অফিসার হওয়া । তবে আপাতত সাইন্স নিয়ে উচ্চমাধ্যমিক পড়া ও নিট পরীক্ষায় বসার প্রস্তুতি নেওয়ার লক্ষ্য ঠিক করেছি বলে জানাই রাজশ্বরী ।

অন্যদিকে অন্ডাল ব্লকের উখড়া গ্রামের বাসিন্দা অনিকেত দাস মাধ্যমিক পরীক্ষায় পেয়েছে ৬৩৪ নম্বর । দুর্গাপুরের সুরেন্দ্রচন্দ্র মডেল স্কুলের ছাত্র অনিকেত অংকে ৯৬ ইংরেজিতে ৯২ জীবন বিজ্ঞানে পেয়েছে ৯৫ । অনিকেতের বাবা জয়ন্ত দাস ছোট ব্যবসা করেন, মা টুম্পা দাস গৃহবধূ । পড়াশোনার পাশাপাশি অনিকেত ছবি আঁকা তেও যথেষ্ট পারদর্শী । পড়াশোনায় প্রিয় বিষয় ইংরেজি, তবে ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হাওয়াই লক্ষ্য বলে জানায় অনিকেত।

Post Views: 371
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN