পানাগড় বাইপাসে দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর
আমার কথা, কাঁকসা, ৬ মেঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর।মৃতের নাম বিনোদ সাউ(৩৭)। উত্তর ২৪পরগনার খড়দহের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ পানাগড় বাইপাসে পাঠান পাড়ার কাছে। দুঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ।স্থানীয়রা জানিয়েছেন, বিকট শব্দ শুনে সবাই এসে দেখেন এক বাইক আরোহী রাস্তায় পড়ে রয়েছে। অনুমান করা হচ্ছে কোনো বড় গাড়ি ওই বাইক আরোহীকে ধাক্কা মেরে চলে গেছে। কাঁকসা থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি দুঘটনাগ্রস্থ বাইক টিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পাশাপশি মৃতের পরিবার কে খবর দেয়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তি একটি ঠিকা সংস্থায় কাজ করতেন।



