দুর্গাপুরে বহুতল আবাসনে অবৈধ গভীর কুয়ো নির্মান, দুর্ভোগে স্থানীয়রা
আমার কথা, দুর্গাপুর, ৬ মেঃ
একটি বহুতল আবাসনে কাটা হয়েছে সুবিশাল পাতকুয়ো আর তা থেকে সাবমার্সিবল পাম্পের মাধ্যমে তোলা হচ্ছে জল। তার কারনে আশেপাশের স্থানীয়দের ব্যবহারের সরকারী পাতকুয়োর জল তলানিতে ঠেকেছে। এই অভিযোগ, বিক্ষোভে সামিল হলেন স্থানীয়রা। ঘটনাস্থলে আসে পুলিশ।
দুর্গাপুরের ১৪ নং ওয়ার্ডের ওল্ড কোর্ট মোড়ে গড়ে তোলা হচ্ছে একটি বহুতল আবাসন। সেই আবাসনে জলের জোগানের জন্য কাটা হচ্ছে প্রায় ৫০ ফুট গভীর পাতকুয়ো। শুধু তাই নপ্য, ব্যবহারের জন্য সেই পাতকুইয়ো থেকে সাবমার্সিবল পাম্পের মাধ্যমে জল তোলা হচ্ছে। এই জল তোলার কারনে আশেপাশের সরকারী পাতকুয়োগুলির জল শুকিয়ে যাচ্ছে। এই অভিযোগ তুলে মঙ্গলবার ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এরপর বিষয়টি নিয়ে খোঁজ নিলে যজানা যায়, এই গভীর ও সুবিশাল পাতকুয়ো কাটার জন্য দুর্গাপুর নগর নিগম থেকে কোনো অনুমতিও নেওয়া হয়নি বলে জানান প্রশাসকমন্ডলীর সদস্য রাখী তিওয়ারি, তিনি বলেন, “আমি সকাল জানতে পারি বিশয়টা। আমার প্রথমে জানা ছিল না। পরে খোঁজ নিয়ে জানতে পারি এই ইঁদারা কাটার জন্য আমাদের থেকে ওনারা কোনো অনুমতি নেননি”।
প্রজেক্ট ম্যানেজার শশীভূষণ রায় অভিযোগ স্বীকার করে নিয়ে বলেন, “দুর্গাপুর নগর নিগমের সাথে কথা চলছে, কিন্তু কোনো অনুমতি এখনও পাইনি। মালিকের সাথে বিষয়টি নিয়ে কথা বলা হচ্ছে কিভাবে কি করা হবে তা নিয়ে।”
এদিকে ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা তৈরী হয় এলাকায়। গভীর এই কুয়ো বন্ধের দাবি তোলেন স্থানীয়রা। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ। দুপক্ষের সাথে কথা বলে পুলিশ বিষয়টি নিয়ে পুরসভার সাথে কথা বলার পরামর্শ দেয় স্থানীয়দের।



