+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   চা বিক্রেতার মৃতদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে ধোঁয়াসা

Ad Image
Ad Image

চা বিক্রেতার মৃতদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে ধোঁয়াসা

admin May 9, 2025

আমার কথা, অন্ডাল, ৯ মে:

আবাসন থেকে উদ্ধার হল চা বিক্রেতার মৃতদেহ। গলায় ফাঁস লাগা অবস্থায় দেহটি উদ্ধার হয়। মৃতের নাম রঞ্জিত ব্যানার্জি । দুর্গাপুর ফরিদপুর থানার গোগলা কোলিয়ারি আবাসন এলাকার ঘটনা।

শুক্রবার গোগলা কোলিয়ারির পরিত্যক্ত আবাসন এলাকায় একটি আবাসন থেকে গলায় দড়ি লাগা অবস্থায় উদ্ধার হয় রঞ্জিত ব্যানার্জি (৪৬) নামে একজনের মৃতদেহ। স্থানীয় সূত্রে জানা যায় মৃত রঞ্জিতবাবু ঝাড়খন্ড রাজ্যের নলা এলাকার বাসিন্দা। স্ত্রী ও ৬ বছরের ছেলেকে নিয়ে ইসিএল এর পরিত্যক্ত আবাসনে ভাড়া থাকতেন। পেশায় ছিলেন চা বিক্রেতা। মৃত রঞ্জিত বাবুর স্ত্রী মনিকা ব্যানার্জি জানান অসুস্থ মায়ের খবর নিতে তিন দিন আগে বাপের বাড়ি গিয়েছিলাম। স্বামীই বাপের বাড়ি পৌঁছে দিয়ে এসেছিল। রোজ একাধিকবার ফোনে কথা হতো। এদিন সকালেও স্বামীর সাথে ফোনে কথা হয়। কিছুক্ষণ পর বাড়ি ফিরে স্বামীর মৃত্যুর খবর পাই। বাড়িতে কোন অশান্তি ছিল না, তবে স্বামীর চা বিক্রির ব্যবসা খুব একটা ভালো চলছিল না, সেই কারণে স্বামী মানসিক অবসাদে ভুগছিল বলে জানান মনিকা দেবী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ। ময়না তদন্তের জন্য দেহটি নিয়ে যাওয়া হয় থানাতে।

Post Views: 847
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN