গ্রামে ঘটে চলেছে রহস্যজনক নিখোঁজ, অপমৃত্যু, অশান্তি, মঙ্গল কামনায় যজ্ঞ
আমার কথা, পান্ডবেশ্বর, ৯ মে:
পান্ডবেশ্বর গ্রামে ঘটে চলেছে একের পর এক রহস্যজনক নিখোঁজ, অপমৃত্যু, অশান্তির ঘটনা, যার ছাপ পড়েছে গ্রামবাসীদের মনের উপর। তাই শান্তি ও সকলের মঙ্গল কামনায় আয়োজন করা হলো যজ্ঞ। পাণ্ডবেশ্বর থানার কুমারডিহি গ্রামের ঘটনা।
সাম্প্রতিক সময়ে পাণ্ডবেশ্বর থানার কুমারডিহি গ্রামে ঘটেছে একাধিক ঘটনা। আর সেসব ঘটনার কারণে শিরোনামে এসেছে গ্রামটির নাম। গত বছর ডিসেম্বর মাসে বছর দশকের দুই যমজ বোন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। তাদের খোঁজ এখনো পাওয়া যায়নি। নিখোঁজ ঘটনার পরের দিনই গ্রামের খেলার মাঠ থেকে উদ্ধার হয় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ। মাসখানেক আগে অবৈধ সম্পর্কের কারণে প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার হয় পাশের পাড়ার এক যুবকের মৃতদেহ। জানিয়ে এলাকায় হয় তুমুল অশান্তি। ভাঙচুর ডেলা ছোড়ার ঘটনা ঘটে। পরিস্থিতি সামলাতে গিয়ে আক্রান্ত হয় বেশ কয়েকজন পুলিশ কর্মী। মাথা ফাটে খোদ ডিসিপির। কয়েকদিন আগে স্থানীয় পার্ক সংলগ্ন জঙ্গল এলাকা থেকে উদ্ধার হয় মানব শরীরের কঙ্কাল। উদ্ধার হওয়া কঙ্কাল নিখোঁজ দুই যমজ বোনের বলে গ্রামবাসী ও তদন্তকারীদের ধারণা। এই কঙ্কাল তাদেরই কিনা সেই বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফরেনসিক রিপোর্ট ও ডিএনএ টেস্টের পরই রহসের জট খুলতে পারে বলে মদ তদন্তকারীদের। কঙ্কাল উদ্ধারের কয়েকদিন পর ওই একই জায়গায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় স্থানীয় এক কিশোরের মৃতদেহ । পরপর ঘটে যাওয়া এই ঘটনা প্রবাহ প্রভাব ফেলেছে গ্রামবাসীদের মনে। তাই শান্তি কামনায় শুক্রবার কুমারডিহি গ্রামের সায়ের পুকুর সংলগ্ন বুড়ো শিব মন্দির এলাকায় মঙ্গল যজ্ঞের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি তথা পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কিরিটি মুখোপাধ্যায় সহ গ্রামের অনেকেই। কিরিটি বাবু বলেন গ্রামবাসীরা অশান্তি থেকে মুক্তি চাইছে তাই তাদের উদ্যোগেই এদিন শান্তি ও মঙ্গল কামনাতে যজ্ঞের আয়োজন করা হয়েছে।



