+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   স্বপ্ন ছিল প্যারা-মেডিক্যাল নিয়ে পড়ার, পরীক্ষার ফল বের হতেই সব শেষ

Ad Image
Ad Image

স্বপ্ন ছিল প্যারা-মেডিক্যাল নিয়ে পড়ার, পরীক্ষার ফল বের হতেই সব শেষ

admin May 13, 2025

আমার কথা, দুর্গাপুর, ১৩ মে:

ইচ্ছে ছিল প্যারামেডিক্যাল নিয়ে পড়াশুনা করার। কিন্তু পরীক্ষার ফল বের হতেই সবটাই গেল পালটে। স্বপ্ন ভঙ্গ হওয়ার মানসিক ধাক্কা সামলাতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলো আঠারো বছরের ছেলেটি। ঘটনায় শোকে মুহ্যমান পরিবার থেকে পাড়া প্রতিবেশি সকলেই।

দুর্গাপুরের কোকওভেন থানার সুকান্তপল্লী এলাকার বাসিন্দা ঋষিরাজ কেশরী(১৮) রাজবাঁধে একটি বেসরকারী ইংরেজী মাধ্যম স্কুল থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছিল সিবিএসই বোর্ড থেকে। আজ মঙ্গলবার তার ফল বের হয়। ফল প্রকাশের পরেই ঋষিরাজ আত্মহত্যার পথ বেছে নেয়।পরিবার সুত্রে জানা গিয়েছে, ঋষিরাজের বাবা সন্তোষ কেশরী একটি হোটেলে কাজ করেন। প্রতিদিনের মতো তিনি নিজের কাজে যান। ওই ছাত্রের মা-ও কর্মরতা। তিনিও বাড়িতে ছিলেন না। এদিন সিবিএসই এর দ্বাদশ শ্রেণীর ফল বেরোনোর পরেই দুপুরে ফাঁকা বাড়িতে ঘরে ঢুকে দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে জানান।
ঋষিরাজের জ্যেঠামশাই জানান, “সিবিএসই এর রেজাল্ট বেরোনোর পরেই এই ঘটনা ঘটে। জানলার ফাঁক দিয়ে আমার খুড়তুতো ভাইরা ঋষিরাজের ঝুলন্ত দেহ দেখতে পায়। তারাই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে পরীক্ষার রেজাল্টের কারনেই ঋষিরাজ আত্মহত্যা করেছে কিনা আমরা এখনই বলতে পারবো না। কারন এখনো পর্যন্ত্য ও কি রেজাল্ট করেছে তা জানতে পারিনি”।

Post Views: 1,840
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN