অমৃত ভারত স্টেশন পানাগড়ের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি চলছে জোরকদমে
আমার কথা, পানাগড়, ১৯ মেঃ
ভারতবর্ষের অন্যান্য স্টেশনের মতই গুরুত্বপূর্ন একটি স্টেশন হলো পানাগড় স্টেশন। যার কারনে পানাগড় স্টেশনকে অমৃত ভারত স্টেশনের আওতায় আনা হয়। সেইমত ২০২৪ সাল থেকে শুরু হয় এই স্টেশনের কাজ। আগামী ২২ তারিখে পানাগড় স্টেশন সহ ভারতের মোট ১০৩ টি স্টেশনের ভার্চুয়াল উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী।যার মধ্যে রয়েছে আসানসোল ডিভিশনের মধ্যে পানাগড় ও শঙ্কর পুর স্টেশন।
পানাগড় স্টেশনের এক ও দুই নম্বর প্ল্যাটফর্মের মাঝেই করা হয়েছে অস্থায়ী ছাউনি। আগামী ২২ তারিখে সেখানে বড় পর্দা টাঙিয়ে মাধ্যমে এলাকার বাসিন্দাদের এবং ট্রেনের যাত্রীদের সরাসরি উদ্বোধন অনুষ্ঠান দেখানো হবে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে সেই অস্থায়ী ছাউনি তৈরীর কাজ। অন্যদিকে অমৃতভারত স্টেশন হওয়ার পর পানাগড় স্টেশনের উন্নতি করন ও সুন্দর্যায়নের কাজ কতটা হয়েছে তা খতিয়ে দেখতে সোমবার বিকেলে পানাগড় স্টেশনে আসেন আসানসোল ডিভিশনের রেলের আধিকারিকরা। এদিন রেলের আধিকারিকরা পানাগড় স্টেশনের কাজ খতিয়ে দেখার পাশাপাশি একটি সাংবাদিক বৈঠক করেন। সাংবাদিক বৈঠক করে রেলের আধিকারিকরা জানিয়েছেন, পানাগড় স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন। এই স্টেশনটিকে অমৃতভারত স্টেশনের আওতায় আনার পর দ্রুত কাজ শুরু হয়। সেই কাজ প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে। আগামী ২২ তারিখে দেশের প্রধানমন্ত্রী পানাগড় স্টেশনের ভার্চুয়াল উদ্বোধন করলেও। এখনো পর্যন্ত সাধারন মানুষ পানাগড় স্টেশনে রেলের পক্ষ থেকে যাত্রী সুবিধার জন্য কি কি ব্যবস্থা করেছে। সেই বিষয়ে অনেকেই অবগত হননি। যার কারনে সংবাদ মাধ্যমের দ্বারা তারা সাধারণ মানুষের কাছে পানাগড় স্টেশনে যাত্রীরা কি কি সুবিধা পাবেন এবং অমৃত ভারত স্টেশনের আওতায় আগামী দিনে আরও কি কি সুবিধা তারা পেতে চলেছেন। সেই বিষয়ে সাধারণ মানুষকে অবগত করার জন্যই তারা এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছেন।
উল্লেখ্য;- পানাগড় স্টেশনের একদিকে যেমন রয়েছে ভারতীয় স্থল বাহিনী সেনার ছাউনি, অপর প্রান্তে রয়েছে ভারতীয় বায়ু সেনার ছাউনি। ফলে সাধারণ যাত্রীদের পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের এবং তাদের পরিবারদের যাতায়াতের সুবিধার জন্য আগেই পানাগড় স্টেশনে বহু দূর পাল্লা ট্রেনের স্টপেজ করা হয়েছে। পানাগড় স্টেশনের মধ্যেই রয়েছে সাধারণ যাত্রীদের জন্য বিশ্রামাগার। যাত্রীদের ওঠা নামার সুবিধার জন্য স্টেশনের দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মে বসানো হয়েছে লিফট। গোটা পানাগড় স্টেশনে এবং স্টেশন চত্বরে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা যা ভিডিও -র সাথে শব্দ রেকর্ড করার রাতেও পরিষ্কার ভিডিও তোলার সক্ষম। গোটা স্টেশন যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার জন্য কয়েক মিটার দূরত্বেই রাখা হয়েছে ডাস্টবিন। যাত্রীদের বসার জন্য অতিরিক্ত চেয়ারের ব্যবস্থা করার পাশাপাশি লাগানো হয়েছে পাখা, করা হয়েছে মোবাইল চার্জের ব্যবস্থা। যেহেতু পানাগড় স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই স্টেশনে থাকছে রেল পুলিশের পড়া নজরদারি। স্টেশনের দুই ধারে থাকছে টিকিট কাউন্টারের ব্যবস্থা। যার কারনে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে।
এলাকার মানুষ ও যাত্রীরা জানিয়েছেন,অমৃত ভারত স্টেশন হওয়ায় তারা অত্যন্ত খুশি পানাগড় স্টেশন আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে। যেমন ঝাঁ চকচকে প্ল্যাটফর্ম, তেমনই অত্যাধুনিক টিকিট কাউন্টার তৈরি করা হয়েছে। যেখানে ২৪ ঘন্টা কাউন্টার খোলা থাকে। টিকিট কাউন্টারের পাশাপাশি প্লাটফর্মেও অতিরিক্ত শৌচালয় তৈরি করা হয়েছে।বিশুদ্ধ পানীয় জল যাতে মানুষ পান তার জন্য জলের অনেকগুলি ট্যাপ লাগানো হয়েছে।দুই ও তিন নম্বর প্লাটফর্মে ঠান্ডা পানীয় জলের মেশিন বসানো হয়েছে।ফলে মানুষের অনেক সুবিধা হয়েছে এখন প্লাটফর্মে।



