শিশু কন্যা বিবাহ রোধে সচেতনতা শিবির করল পুলিশ
য়ামার কথা, উখড়া, ১৯ মেঃ

শিশু কন্যা বিবাহ রোধের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা শিবির হল উখরাতে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্ডাল থানা ও উখড়া পুলিশ আউট পোস্টের উদ্যোগে সোমবার সচেতনতা শিবিরটি হয় উখরা কমিউনিটি হলে। উপস্থিত ছিলেন সিআই পিন্টু মুখোপাধ্যায়, উখড়া ফাঁড়ির আই,সি শিউলি মন্ডল, বিডিও দেবাঞ্জন দত্ত, উখরা পঞ্চায়েত প্রধান মিনা কোলে, উপপ্রধান শরণ সায়গল, রাজু মুখোপাধ্যায়, জেলা পরিষদের সদস্যা কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা।
শিবিরটি আয়োজনে সহযোগিতা করে শিশুদের নিয়ে কাজ করা “বাপু” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন । সংস্থাটির পক্ষে উপস্থিত ছিলেন সুমিতা শীল, সোনালী মন্ডলরা। তারা বলেন শিশু সুরক্ষা, শিশু পাচার, শিশু বিবাহ রোধ নিয়ে আমরা এই ধরনের সচেতনতা শিবির নিয়মিত করি বিভিন্ন জায়গাতে। সিআই পিন্টু মুখোপাধ্যায় বলেন শিশু বিবাহ আইনত দণ্ডনীয় । সরকার ও প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে সচেতনতা বাড়াতে নিয়মিত প্রচার ও সচেতনতা শিবির আয়োজন করা হয়। অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।



