+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   কর্মস্থল থেকে ফেরা হল না বাড়ি, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যাক্তির

Ad Image
Ad Image

কর্মস্থল থেকে ফেরা হল না বাড়ি, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যাক্তির

admin May 20, 2025

আমার কথা, কাঁকসা, ২০ মেঃ

রাতের অন্ধকারে পথের ধারে দাঁড়িয়ে থাকা ট্রেলারটি দেখতে না পেয়ে সোজা ধাক্কা, আর ক্ষণিকের মধ্যে সব শেষ। ফেরা হল না আর বাড়িতে। মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক ব্যাক্তি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কাঁকসা থানার অন্তর্গত ৪ মাইল এলাকায়।

পুলিস সুত্রে জানা গিয়েছে, ফরিদপুর (লাউদোহা) থানার অন্তর্গত ধবনী এলাকার বাসিন্দা অভিজিৎ মুখোপাধ্যায়(৪০) পানাগড় শিল্পতালুকে একটি বেসরকারী কারখানায় কাজ করতেন। সোমবার রাতে পানাগড় রাজ্য সড়ক ধরে কর্মস্থল থেকে বাড়ি ফরছিলেন।  ৪ মাইলে ধোবারু জঙ্গলের ধারে রাস্তার ধারে একটি  বিকল ট্রেলার দাঁড়িয়ে ছিল। রাত ৯টা নাগাদ তখন বৃষ্টি পড়ছিল। অভিজিতবাবু বৃষ্টি ও অন্ধকারের কারনে ট্রেলারটি দেখতে না পেয়ে সজোরে ট্রেলারের পেছনে ধাক্কা মারে। মাথা ও বুকে প্রচন্ড জোর চোট পান। প্রচুর রক্তক্ষরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কাঁকসা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। এদিকে অভিজিতবাবুর কাছে যে পরিচয়পত্র ছিল তা থেকে তাঁর পরিবারের সাথে যোগাযোগ করে দুর্ঘটনার খবর দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। স্থানীয়রা বলেন, জঙ্গলের কারনে এমনিতেই জায়গাটা অন্ধকার থাকে। তাঁর ওপর রাত হয়ে যাওয়াতে সেভাবে লোকজনও থাকে না। প্রচন্ড অন্ধকারের কারনেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তাঁদের দাবি।

Post Views: 869
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN