পুলিশের উদ্যোগে রক্তদান শিবির
আমার কথা, পান্ডবেশ্বর, ২১ মেঃ
পাণ্ডবেশ্বর থানার উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির। বুধবার শিবিরটি আয়োজিত হয় থানা সংলগ্ন একটি বেসরকারি অনুষ্ঠান হলে। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (অন্ডাল) পিন্টু সাহা, সিআই(বি) পিন্টু মুখোপাধ্যায়, পাণ্ডবেশ্বর থানার ওসি মানব ঘোষ সহ অন্যরা। স্বেচ্ছায় রক্তদান করেন পুলিশ আধিকারিক, পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার্সরা। এদিন শিবির থেকে সংগৃহীত হয় ১০০ ইউনিট রক্ত। সংগৃহীত রক্ত দান করা হয় দুর্গাপুর মহাকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে। পাণ্ডবেশ্বর থানার ওসি মানব মন্ডল বলেন গ্রীষ্মকালে ব্লাড ব্যাংক গুলিতে রক্ত সংকট তৈরি হয় । রক্ত না পেলে সমস্যায় পড়ে মুমূর্ষ রোগী ও থ্যালাসেমিয়া আক্রান্তরা। সে কথা মাথায় রেখে এদিন রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল বলে জানান তিনি।



