+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
  • আন্তর্জাতিক
  • দেশ
    • ভারত
  • জেলা
    • দক্ষিণবঙ্গ
      • পূর্ব বর্ধমান
      • পশ্চিম বর্ধমান
    • উত্তরবঙ্গ
  • রাজনীতি
  • খেলা
  • পুলিশ ফাইল
  • ভিন্ন স্বাদে

    আমার কথা   >>   জেলা   >>   দক্ষিণবঙ্গ   >>   পশ্চিম বর্ধমান   >>   ছাই পরিবহণের গাড়ি চাপা পড়ে মৃত্যু সাইকেল আরোহীর

Ad Image
Ad Image

ছাই পরিবহণের গাড়ি চাপা পড়ে মৃত্যু সাইকেল আরোহীর

admin May 23, 2025

আমার কথা, অন্ডাল, ২৩ মেঃ

ছাই বোঝাই গাড়ি ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহীর। মৃত ব্যক্তির নাম রুপলাল হেমব্রম। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে অন্ডাল মোড় সংলগ্ন ডিভিসি রোডে। ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।

শুক্রবার সকাল ১০ টা নাগাদ অন্ডাল মোড় সংলগ্ন ডিভিসি (তাপ বিদ্যুৎ কেন্দ্র) যাওয়ার রাস্তায় লরির ধাক্কায় মৃত্যু হল রূপলাল হেমব্রম (৫৬) নামে এক ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির বাড়ি অন্ডাল গ্রামের মাঝি পাড়ায়।‌ তিনি ঠিকা শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন অন্ডাল তাপবিদ্যুৎ কেন্দ্রে। এদিন সকালে কর্মস্থলের উদ্দেশ্যে সাইকেল নিয়ে তিনি বাড়ি থেকে বের হন। ঠিক ডিভিসি ঢোকার মুখে সংস্থারই একটি ছাই পরিবহনের গাড়ি ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ময়না তদন্তের জন্য দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে সেখানে ভিড় জমান মৃত রূপলাল বাবুর বাড়ির লোকজন ও স্থানীয়রা। ক্ষতিপূরণের দাবিতে ডিভিসির পরিবহনের গাড়ি অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ অবরোধ উঠে যায়।

Post Views: 326
Ad Image
আজকের খবর
পুজোর মুখে আচমকা দুর্যোগের ধাক্কা, ক্ষতিগ্রস্থ ৪ পরিবার
পশ্চিম বর্ধমান October 8, 2026
দু’দিনে দু’বার ধস! আতঙ্কে জামবাদ, ইসিএল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
পশ্চিম বর্ধমান October 7, 2026
সিদুলি কোলিয়ারির খনিতে জল ঢুকে আতঙ্ক, নিরাপদে উদ্ধার দুই শ্রমিক
পশ্চিম বর্ধমান October 5, 2026
দুর্গাপুরে গান্ধীজয়ন্তী, মশাল মিছিলে স্মরণ অহিংসার আদর্শ
পশ্চিম বর্ধমান October 3, 2026
View All ->
Know More ->
Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Tags
. j আজকের খবর গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয় খবর ভিন্ন স্বাদে রাজনীতি সদ্যপ্রাপ্ত সংবাদ সমস্ত খবর সমস্ত খবর

"Aamar Katha" is an online news portal, which is a specially designed website that brings information together from diverse sources in a uniform way.

Categories
  • স্বাস্থ্য
  • সমস্ত খবর
  • আন্তর্জাতিক
  • খেলা
  • রাজনীতি
Quick Links
  • আমাদের সম্পর্কে
Contact Us
Durgapur, West Bengal, India
+91 7407 897 657
aamarkatha2017@gmail.com
Join with us
Copyright © All rights reserved | আমার কথা
Developed with by UFLIX DESIGN